ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

কিয়েভজুড়ে চলছে তীব্র লড়াই

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৩:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২
  • ১৯৬ বার

হাওর বার্তা ডেস্কঃ রাতভর অবিরাম বিস্ফোরণ ও গোলাগুলির শব্দে কেঁপে উঠেছে ইউক্রেনের রাজধানী কিয়েভ। দেশজুড়ে বিভিন্ন স্থানে তীব্র লড়াই চললেও রাজধানীতে শোনা গেছে বড় বড় বিস্ফোরণ। শনিবার সকালে আরও তীব্র হয়েছে সেই সংঘাত।

কিয়েভের ময়দান চত্বরের কাছে শোনা গেছে বড় বিস্ফোরণের শব্দ। এছাড়া শহরের ট্রয়েশ্চিনা এলাকার কাছেও একাধিক বড় বিস্ফোরণ হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শহরের অভ্যন্তরে কামানের গোলার শব্দ কয়েক মাইল দূর থেকেই শোনা যাচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যম কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, শহরের চিড়িয়াখানার কাছে ৫০টিরও বেশি বিস্ফোরণ এবং মেশিন গানের তীব্র গুলি ছোড়ার শব্দ শোনা গেছে।
ফক্স নিউজের বিদেশি প্রতিনিধি ট্রে ইংস্ট জানিয়েছেন, এই মুহূর্তে একাধিক দিক দিয়ে রাজধানী কিয়েভে হামলা চলছে।
রাজধানী কিয়েভের ট্রয়েশ্চিনা এলাকার কাছে সিএইচপি-৬ বিদ্যুৎকেন্দ্রের কাছে লড়াই চলছে। দেশটির বিশেষ সেবা বিভাগ জানিয়েছে, শহরের বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটাতেই এই হামলা চালানো হচ্ছে।

কিয়েভের পেরেমোহি এলাকার কাছে ভাঙা গাড়ি এবং আগুন জ্বলতে দেখা গেছে। ভাসিলকিভ বিমান ঘাঁটির কাছে তুমুল লড়াইয়ের খবর পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে কিয়েভে হামলা চালাতে এই বিমান ঘাঁটিটি ব্যবহার করতে চায় রুশ প্যারাট্রুপাররা।
এর আগে, মেলিটোপোল শহর দখলে নেয় রুশ বাহিনী। প্রায় দেড় লাখ জনসংখ্যা অধ্যুষিত শহরটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূত্র: বিবিসি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

কিয়েভজুড়ে চলছে তীব্র লড়াই

আপডেট টাইম : ১০:১৩:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২