ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

পুতিনের হুংকার রাশিয়ার কাছে যে অস্ত্র আছে, তা পৃথিবীর কারো কাছে নেই

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২
  • ২৩৭ বার

হাওর বার্তা ডেস্কঃ রুশ সেনাবাহিনীর কাছে এমন অস্ত্র রয়েছে, যা পৃথিবীর কারো কাছে নেই—ইউক্রেনে হামলার পর মুখ খুললেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বুধবার ‘মাতৃভূমির রক্ষক’ দিবস উপলক্ষে এক বার্তায় এ কথা জানান। প্রতি বছর ২৩ ফেব্রুয়ারি এই দিবস পালিত হয়।

রুশ প্রেসিডেন্ট বলেন, বর্তমানে রুশ সেনাবাহিনী এমন অস্ত্রে সজ্জিত, যেটার অস্তিত্ব এর আগে পৃথিবীতে ছিল না এবং এ ধরণের অস্ত্র পৃথিবীর আর কোনো দেশের কাছে নেই। রাশিয়ার জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে তার সরকার সব সময় চেষ্টা করে যাচ্ছে। জনগণের শান্তি ও নিরাপত্তাকে সরকার সবচেয়ে গুরুত্ব দিচ্ছে।

রাশিয়া হাইপারসোনিক অস্ত্রসহ নতুন প্রযুক্তির যুদ্ধ সরঞ্জাম নির্মাণের কাজ এগিয়ে নিয়ে যাবে বলে মন্তব্য করেন পুতিন। তারা ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নতুন নতুন অস্ত্র তৈরির কাজ করছেন বলে উল্লেখ করেন রাশিয়ার প্রেসিডেন্ট। তার মতে, এসব অস্ত্র সেদেশের প্রতিরক্ষা সক্ষমতাকে কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে।

পুতিন বলেন, গত কয়েক বছরে রুশ বাহিনী অনেক বেশি প্রশিক্ষিত, অভিজ্ঞ ও সুশৃঙ্খল হয়ে উঠেছে। সিরিয়া যুদ্ধে রুশ বাহিনী প্রমাণ করেছে—সবচেয়ে কঠিন পরিস্থিতি মোকাবিলার সক্ষমতাও তাদের রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

পুতিনের হুংকার রাশিয়ার কাছে যে অস্ত্র আছে, তা পৃথিবীর কারো কাছে নেই

আপডেট টাইম : ০৪:০২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২