ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

যুদ্ধে যাচ্ছেন বাবা, কেঁদে বিদায় জানাচ্ছেন মেয়ে (ভিডিও)

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২
  • ২২১ বার

হাওর বার্তা ডেস্কঃ যুদ্ধ মানে অনিবার্য ধ্বংস, রক্তক্ষয়, অসংখ্য মানুষের প্রাণহানি। পূর্ব ইউরোপে যুদ্ধ শুরু হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষণার পর রুশ সেনাবাহিনী বৃহস্পতিবার ইউক্রেনে হামলা চালিয়েছে।

সংবাদমাধ্যম মিররের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের রাজধানী কিয়েভে অনেক জায়গায় বিস্ফোরণ হয়েছে। এ যুদ্ধের কারণে বহু মানুষের প্রাণহানি হয়েছে এবং আহতের সংখ্যাও অনেক।

রাশিয়ার দাবি, তারা ইউক্রেনের এয়ার ডিফেন্স সিস্টেম পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। আর এই যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেনে সাধারণ নাগরিকদের সেনাবাহিনীতে যুক্ত করা হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাশিয়ার ইউক্রেনে হামলার পর সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিও ভাইরাল হয়েছে। কিছু কিছু ভিডিওতে রুশ বাহিনীর আক্রমণের ফলে ধ্বংসের ছবি দেখা যায়। আবার কোনো কোনো ভিডিওতে লোকজনকে নিজের পরিবারের সদস্যদের সুরক্ষার ব্যবস্থা করতে দেখা যাচ্ছে।

রাশিয়ার হামলার পর ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে সেনার গতিবিধি জোরদার হয়েছে। নাগরিকরা সেনাবাহিনীতে যোগ দিচ্ছেন। রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে নামার আগে লোকজনকে তাদের পরিবারের সঙ্গে দেখা করতে এবং বিদায় জানাতে দেখা যায়। এমনই একটি ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, এক শিশুকন্যা তার বাবাকে বিদায় জানাতে এসেছে। বাবা-মেয়ে দুজনের চোখেই পানি। বাবা-মেয়ে একে অপরকে জড়িয়ে ধরে রয়েছে। চোখে ঝরে পড়ল অশ্রুধারা। বাবা বারবার তার মেয়েকে আদর করছেন। বলার অপেক্ষা রাখে না, ভিডিওটি খুবই আবেগবিহ্বল। আর সেই ভিডিও মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। আর এই ভিডিও দেখে অনেকেই চোখের পানি চেপে রাখতে পারছেন না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

যুদ্ধে যাচ্ছেন বাবা, কেঁদে বিদায় জানাচ্ছেন মেয়ে (ভিডিও)

আপডেট টাইম : ০৩:৪৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২