ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

পুতিনকে নরেন্দ্র মোদীর ফোন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৫:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২
  • ২০২ বার

হাওর বার্তা ডেস্কঃ ইউক্রেনে সহিংসতা বন্ধে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, নরেন্দ্র মোদী কূটনৈতিক আলোচনা এবং সংলাপের পথে ফিরে আসার জন্য সব পক্ষ থেকে সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ভারতের প্রধানমন্ত্রী কথা বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। ইউক্রেনে হামলা বন্ধের আহ্বান জানান নরেন্দ্র মোদী।

এর আগে, বৃহস্পতিবার দিল্লিতে ইউক্রেনের রাষ্ট্রদূত ইগর পোলিখা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে শান্তি ফেরাতে মধ্যস্থতা করার আহ্বান জানান বলে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের ঘটনাপ্রবাহ সম্পর্কে নরেন্দ্র মোদিকে অবহিত করেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউক্রেনে ভারতীয় নাগরিকদের বিশেষ করে ছাত্রদের নিরাপত্তার বিষয়ে ভারতের উদ্বেগ নিয়েও আলোচনা করেন বলে জানা গেছে।

দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং কূটনৈতিক দলগুলো প্রাসঙ্গিক স্বার্থের বিষয়ে নিয়মিত যোগাযোগ বজায় রাখবে বলেও একমত হয়েছেন দুই নেতা।

টানা এক মাস ধরে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের উত্তেজনার মধ্যে বৃহস্পতিবার সকালে ইউক্রেনের ওপর হামলা চালানোর নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকে লড়াই অব্যাহত রয়েছে রুশ সেনা ও ইউক্রেন সেনাবাহিনীর মধ্যে। এর মাঝে ইউক্রেনের রাজধানী কিয়েভেও বড় ধরনের বেশ কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। কিয়েভ ছেড়ে পালাচ্ছেন হাজার হাজার মানুষ।

সূত্র: সিএনএন, এনডিটিভি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

পুতিনকে নরেন্দ্র মোদীর ফোন

আপডেট টাইম : ১০:১৫:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২