ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

সুইস ব্যাংকের ১৮ হাজার তথ্য ফাঁস!

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৮:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২
  • ২০৪ বার

হাওর বার্তা ডেস্কঃ বিশ্বের সবচেয়ে সুরক্ষিত সুইজারল্যান্ডের ক্রেডিট সুইস ব্যাংকের তথ্য ফাঁস হয়েছে। এবার ফাঁস হয়েছে ১৮ হাজারেরও বেশি হিসাবের তথ্য।

এই তথ্য ফাঁসের মাধ্যমে বেরিয়ে এলো বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে গোয়েন্দা কর্মকর্তা নিষেধাজ্ঞার আওতাধীন ব্যবসায়ী মানবাধিকার লঙ্ঘনকারী থেকে শুরু করে অনেকেরই নাম।

এই তথ্য ফাঁস করেছেন ব্যাংকটিরই এক হুইসেল ব্লয়ার বা তথ্য ফাঁসকারী।

তিনি ১৮ হাজারেরও বেশি হিসাব সম্পর্কিত তথ্য এক জার্মান সংবাদমাধ্যমকে দিয়েছেন।

জার্মান সংবাদপত্রটি এই তথ্য সংবাদবিষয়ক অমুনাফামূলক প্রতিষ্ঠান অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশোন রিপোর্টিং প্রোজেক্টসহ আরও ৪৬টি সংবাদমাধ্যমকে দেয়, যার মধ্যে রয়েছে নিউইয়র্ক টাইমস।

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদন থেকে জানা যায়, ফাঁস হওয়া এই তথ্যের মধ্যে ১৯৪০-এর দশক থেকে শুরু করে বর্তমান পর্যন্ত সময়ের তথ্য রয়েছে। ক্রেডিট সুইস ব্যাংকের যে গ্রাহকদের তথ্য ফাঁস হয়েছে, তাদের মধ্যে রয়েছেন জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ এবং মিসরের সাবেক নেতা হোসেনি মোবারকের দুই ছেলে।

সুইজারল্যান্ডের অর্থপাচারবিষয়ক সংস্থার সাবেক প্রধান ড্যানিয়েল থেলেস ক্লাফ বলেন, অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তি বা এমন উৎস থেকে পাওয়া অর্থ জমা করার ক্ষেত্রে সুইস ব্যাংকের নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু এই আইন সাধারণত অনুসরণ করা হয় না।

এ সম্পর্কিত এক বিবৃতিতে সুইস ব্যাংকের মুখপাত্র ক্যানডিস সান বলেন, এ ধরনের সব অভিযোগ ক্রেডিট সুইস পুরোপুরি অস্বীকার করছেন। একই সঙ্গে উদ্দেশ্যমূলক কিছুর সঙ্গে জড়িত থাকার অভিযোগও খারিজ করে দিয়েছেন।

তিনি জানান, ফাঁস হওয়া ব্যাংক হিসাবগুলোর বেশিরভাগই কয়েক দশক আগের, যখন আইন বিধি ও চর্চা এখনকার থেকে একেবারেই আলাদা ছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

সুইস ব্যাংকের ১৮ হাজার তথ্য ফাঁস!

আপডেট টাইম : ১১:৫৮:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২