ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

আগ্নেয়াস্ত্র নিয়ে ভয় দেখাতেন প্রেমিক, কলেজছাত্রীর আত্মহত্যা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১৮:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২
  • ১৯৩ বার

হাওর বার্তা ডেস্কঃ আজকাল প্রেমের সম্পর্ক ভেঙে গেলে অন্তরঙ্গ ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করা সাধারণ ব্যাপারে পরিণত হয়েছে। তবে এই যুবক শুধু ছবি দেখিয়ে নয়, সম্পর্ক ভেঙে দিতে চাইলে আগ্নেয়াস্ত্র নিয়ে ভয়ও দেখাতেন প্রেমিকাকে। আর এই মানসিক চাপ সহ্য করতে না পেরে নাকি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন প্রেমিকা।

ভারতের পশ্চিমবঙ্গেরপূর্ব বর্ধমান জেলার কালনায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, গঙ্গা সেন (১৯) নামে ওই কলেজছাত্রীর ঝুলন্ত লাশ স্থানীয় সময় রোববার সকালে তার ঘর থেকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর নিকটবর্তী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, গঙ্গা কালনা কলেজের প্রথম বর্ষের ছাত্রী। তার সঙ্গে স্থানীয় এক যুবকের বেশ কয়েকবছরের প্রেমের সম্পর্ক ছিল। গঙ্গার বাড়িতেও তার আসা-যাওয়াও ছিল। তবে একাধিক মেয়ের সঙ্গে প্রেমিকের সম্পর্কের বিষয়টি জানার পর গঙ্গা ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিলেন। কিন্তু, প্রেমের সম্পর্কের অন্তরঙ্গ মূহূর্তের ছবি দেখিয়ে গঙ্গাকে ব্ল্যাকমেল করতেন তার প্রেমিক। আগ্নেয়াস্ত্র দেখিয়েও গঙ্গাকে হুমকি দিতেন তিনি। সেই মানসিক চাপ সামলাতে না পেরেই আত্মহত্যা বলে অভিযোগ পরিবারের।

প্রেমিককে দায়ী করে তার বিরুদ্ধে গঙ্গার পরিবারের সদস্যরা কালনা থানার অভিযোগ করেছেন বলে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

আগ্নেয়াস্ত্র নিয়ে ভয় দেখাতেন প্রেমিক, কলেজছাত্রীর আত্মহত্যা

আপডেট টাইম : ০৯:১৮:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২