ঢাকা ১২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ক্ষণে ক্ষণে রঙ বদলায় অস্ট্রেলিয়ার কোন পাহাড়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৫১:১৪ অপরাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২
  • ২০০ বার

হাওর বার্তা ডেস্কঃ ক্ষণে ক্ষণে রং বদলায় পাহাড়! নীল থেকে বেগুনি, বেগুনি থেকে লাল… যখন যেমন ইচ্ছে! ‘মুড’ হলেই রঙ বদলায় আস্ত পাহাড়! কোথায়, কীভাবে? সে রঙিন পাহাড়ের বাড়ি অস্ট্রেলিয়ায়।

পাহাড়টির নাম আইয়ারস রক। মনোমুগ্ধকর রহস্যময়তার কারণে যার জনপ্রিয়তা বেড়েই চলেছে। রঙ বদলের আশ্চর্য বৈচিত্রের কারণেই এ পাহাড়ের ডাক নাম ‘ম্যাজিক মাউন্টেন’। উচ্চতা ৩৪৮ মিটার। ৭ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত, প্রস্থ প্রায় ২.৪ কিলোমিটার ৷

এমনিতে আর পাঁচটা কম উচ্চতার পাহাড়ের সঙ্গে আইয়ারস রকের বিরাট অমিল আছে এমন নয়৷ তবু সে এক আশ্চর্য রঙের কাহিনী। সকাল থেকে বিকেল অবধি পাহাড়ের গায়ে চলতে থেকে রঙের খেলা।

অনেকেই হয়তো বলবেন, সে কাঞ্চনজঙ্ঘাও তো সূর্যোদয় ও সূর্যাস্তে রঙ বদলায়৷ তা ঠিক, বদলায় বটে৷ তবে এই ঘটনা তার চেয়ে আলাদা।

প্রথমত, আইয়ারস রঙ বদলায় গোটা দিন ধরে৷ তার উপর বহু রকম রঙ। অস্ট্রলিয়ার ম্যাজিক পাহাড় কখনও হলুদ, কখনও কমলা, কখনও বা লাল। বেগুনিও মাঝেমাঝে৷ আর পাহাড়ের গম্ভীর কালো রঙ তো আছেই৷ ভোরে ও সন্ধ্যায় রঙ বদলের ব্যাপারটা বেশি, সেকথা ঠিক৷ কিন্তু প্রশ্ন হল, পাহাড়ের এভাবে রঙ বদল কীভাবে?

ওই পাহাড়ে নাকি দেবতা থাকেন, তাই এমন রঙ বদল, এমনটাই স্থানীয় আদিবাসীদের বিশ্বাস। আশ্চর্য পাহাড়কে পুজাও করেন তারা৷ বিজ্ঞানীরা অবশ্য একথা মানতে নারাজ৷ তাদের বক্তব্য, গঠনগত কারণেই আশ্চর্য পাহাড় হয়ে উঠেছে আইয়ারস রক।

ডিম্বাকৃতির গঠনের জন্য স্যান্ডস্টোনের তৈরি পাহাড়ে গায়ে সূর্যের আলো পড়লে অদ্ভুত বিচ্ছুরণ হয়, এবং ঘটে যায় ম্যাজিক! উল্লেখ্য, অস্ট্রেলিয়ার ‘ম্যাজিক পাহাড়’ একটিমাত্র পাথরের পাহাড়৷ যা সচরাচর দেখা যায় না ৷

প্রকৃতিপ্রেমীরা অবশ্য এতসব ভাবতে নারাজ৷ তারা সুন্দরের মুগ্ধ দর্শক হয়েই খুশি৷ অস্ট্রেলিয়ার মাইন্ট ওগলা ন্যাশানাল পার্কের আইয়ারস রক তাদের জন্য প্রতিদিনের ব়্যাটরেস থেকে পালানোর পথ। এক মন ভাল করা ঠিকানা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ক্ষণে ক্ষণে রঙ বদলায় অস্ট্রেলিয়ার কোন পাহাড়

আপডেট টাইম : ০৪:৫১:১৪ অপরাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২