ঢাকা ১২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

কাল শুরু হচ্ছে রোহিঙ্গা গণহত্যার শুনানি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৯:৩১ অপরাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২
  • ২১১ বার

হাওর বার্তা ডেস্কঃ নেদারল্যান্ডসের আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিজে) রোহিঙ্গাদের ওপর বর্মি সেনাবাহিনীর গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে করা মামলার শুনানি শুরু হচ্ছে সোমবার (২১ ফেব্রুয়ারি)। হেগের স্থানীয় সময় ১টা ৩০ মিনিটে শুনানি শুরু হবে। এ শুনানির দুটি পক্ষ হল গাম্বিয়া ও মিয়ানমার। নতুন প্রেক্ষাপটে মিয়ানমারের জান্তার প্রতিনিধিরা নতুন রাউন্ডের শুনানিতে অংশ নেবেন। রোহিঙ্গা সংখ্যালঘুদের বিরুদ্ধে দেশটির গণহত্যার অভিযোগ শোনার জন্য আন্তর্জাতিক বিচারিক আদালতে তারা চ্যালেঞ্জ জানাবে বলে জানা গেছে। কোভিড-১৯ সংকটের কারণে একটি অনলাইন শুনানি শুরু হতে চলেছে।
২০১৯ সালে প্রথম গণশুনানিতে বর্তমানে জান্তার হাতে বন্দী অং সান সু মিয়ানমারের পক্ষে নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু তারপর থেকে সামরিক বাহিনী তাকে বন্দী করে রেখেছে।
২০১৯ সালে সু চি নেদারল্যান্ডসের আন্তর্জাতিক বিচারিক আদালতে একটি আইনি দলকে নেতৃত্ব দেন। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ১১ নভেম্বর আন্তর্জাতিক বিচারিক আদালতে মামলা করে। মিয়ানমার গণহত্যা, ধর্ষণ এবং সম্প্রদায় ধ্বংসের মাধ্যমে “রোহিঙ্গাদের একটি দল হিসাবে ধ্বংস করার উদ্দেশ্যে” “গণহত্যামূলক কাজ” করেছে বলে অভিযোগ করেছে মামলায়।
গাম্বিয়ার দায়ের করা মামলার শুনানির জন্য ২০১৯ সালের ১০ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে।
প্রথম ধাপে ১০ ডিসেম্বর শুনানি করে গাম্বিয়া। আর ১১ ডিসেম্বর শুনানি করে মিয়ানমার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

কাল শুরু হচ্ছে রোহিঙ্গা গণহত্যার শুনানি

আপডেট টাইম : ১২:৩৯:৩১ অপরাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২