ঢাকা ১২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ইউক্রেন উসকানির জবাব দেবে না: প্রেসিডেন্ট জেলেনস্কি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৭:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২
  • ১৯০ বার

হাওর বার্তা ডেস্কঃ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশ রুশ-সমর্থিত বিদ্রোহী পূর্বাঞ্চলে উসকানির জবাব দেবে না। রাশিয়া ইউক্রেন সীমান্ত থেকে কিছু সেনা সরিয়ে নেওয়ার ঘোষণা দেওয়ার পরও পূর্ব ইউক্রেনে সম্প্রতি অভ্যন্তরীণ সংঘাত মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। তবে জেলেনস্কি বিশ্ব নেতাদের এ-ও বলেছেন, ইউক্রেন রাশিয়ার আগ্রাসন থেকে নিজেকে রক্ষা করবে।

পূর্বাঞ্চলে ইউক্রেনের সেনাবাহিনী ও রুশ-সমর্থিত বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষের তৃতীয় দিনে দুই ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে।

শনিবার মিউনিখে একটি নিরাপত্তা সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ‘ইউক্রেনীয়রা আতঙ্কিত নয়, আমরা আমাদের স্বাভাবিক জীবনযাপন করতে চাই ‘ জেলেনস্কি পশ্চিমা নেতাদের মস্কোর প্রতি ‘তুষ্টির নীতি’ অনুসরণের দায়ে অভিযুক্ত করেন এবং ইউক্রেনকে নতুন নিরাপত্তাত নিশ্চয়তা দেওয়ার দাবি তোলেন। দেশ ছেড়ে যাওয়া নিরাপদ নয় বলে মার্কিন কর্মকর্তাদের সতর্কতা সত্ত্বেও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি মিউনিখ সফরে যান।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি নিশ্চিত যে রাশিয়া ইউক্রেন আক্রমণ করার সিদ্ধান্ত নিয়েছে। তবে মস্কো তা বরাবরের মতই তা অস্বীকার করেছে। পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনে হামলার অজুহাত হিসেবে দেশটির পূর্বাঞ্চলে ভুয়া সংকট সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছে।

পর্যবেক্ষকরা পূর্ব ইউক্রেনে বিদ্রোহী এবং সরকারি বাহিনীর নিয়ন্ত্রণ রেখা বরাবর সংঘাত ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ার কথা জানিয়েছেন। তারা বলেছেন, শুধুমাত্র শনিবারই বিচ্ছিন্নতাবাদী দোনেৎস্ক এবং লুহানস্ক অঞ্চলে ১৪শ টিরও বেশি বিস্ফোরণ ঘটেছে।

সূত্র: বিবিসি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ইউক্রেন উসকানির জবাব দেবে না: প্রেসিডেন্ট জেলেনস্কি

আপডেট টাইম : ০৯:৩৭:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২