ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রান্না

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৪৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২
  • ৪৩৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ইলিশ দিয়ে বিভিন্ন পদ তৈরি করা যায়। তারমধ্যে কাঁচকলা দিয়ে ইলিশের ঝোল বেশ জনপ্রিয়। গ্রাম থেকে শুরু করে শহরবাসীরা এ পদ খেতে ভালোবাসেন।

কাঁচকলা শরীরের জন্য অনেক উপকারী। এতে প্রচুর পরিমাণে আয়রন থাকে। অন্যদিকে ইলিশের আছে বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা। এক ইলিশ খেলে বিভিন্ন রোগ থেকে মুক্তি।
তাই কাঁচকলা ও ইলিশ একসঙ্গে রান্না করলে সব মিলিয়ে স্বাস্থ্যকর এক পদ তৈরি হয়। তাহলে আর দেরি না করে চলুন জেনে নেয়া যাক আজ কলা দিয়ে ইলিশ মাছ রান্না করার সহজ রেসিপি-

উপকরণ:

– কাঁচকলা ৫০০ গ্রাম,

– ইলিশ মাছ ৪ টুকরো,

– পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ,

– কাঁচামরিচ ফালি ৫/৬ টি,

– তেল ২ টেবিল চামচ,

– হলুদ গুঁড়া ১ চা-চামচ,

– পরিমান মত লবন।

প্রস্তুত প্রণালী: প্রথমে কলার খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিন। তারপর হলুদ মাখিয়ে ভালো করে ধুয়ে নিন। আবারো লবণ ও হলুদ মাখিয়ে মাছ গুলোকে হালকা করে ভেজে তুলে রাখুন।

এবার প্যানে তেল গরম করে পেঁয়াজ ও কাঁচামরিচ ফালি দিয়ে সামান্য নেড়ে নিন। তারপর কলা দিয়ে দিন। চাইলে এর সঙ্গে আলু বা কাঁঠালের বিচি দিতে পারেন।

এবার লবণ ও হলুদ দিয়ে দিন। অল্প করে পানি দিয়ে কয়েক মিনিট ঢেকে রান্না করুন। পানি শুকিয়ে কলা কিছুটা সেদ্ধ হলে ভাল করে নেড়ে কিছুক্ষণ রান্না করুন।

এবার যতটুকু ঝোল রাখতে চান সে অনুযায়ী পানি দিয়ে দিন। পানি ফুটতে শুরু করলে ভেজে রাখা মাছ গুলো দিয়ে ঢাকনা দিয়ে প্রায় ৫-৭ মিনিট রান্না করুন।

কিছুক্ষণ পরপর নেড়ে দিন। ঝোল কিছুটা মাখামাখা হলে চুলার আঁচ বন্ধ করে দিন। ব্যস তৈরি হয়ে গেল কাঁচকলা দিয়ে ইলিশ মাছের তরকারি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রান্না

আপডেট টাইম : ০৮:৪৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২