হাওর বার্তা ডেস্কঃ করোনাভাইরাসের দাপটে দিশেহারা হয়ে পড়েছে গোটা বিশ্ব। বিশ্বজুড়ে করোনা মহামারিতে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৯ লাখ ২৪ হাজার ২৯১ জনের। এ সময় রোগী শনাক্ত হয়েছে ১০ হাজার ২৫৯ জন। শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪২ কোটি ২১ লাখ ১২ হাজার ৩২৩ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫৮ লাখ ৯২ হাজার ৫৬১ জনের।
এদিকে গত ২৪ ঘণ্টায় জার্মানিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬ হাজার ৩৭ জন এবং মৃত্যু হয়েছে ২৪৬ জনের। যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ২ হাজার ৭০ জনের এবং আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮ হাজার ৪৮০ জন। এছাড়া রাশিয়া আক্রান্ত ১ লাখ ৮০ হাজার ৭১ জন এবং মৃত্যু ৭৮৪ জন, ব্রাজিলে আক্রান্ত ১ লাখ ২২ হাজার ৭৪৮ জন এবং মৃত্যু ১ হাজার ১১৪ জন, দক্ষিন কোরিয়ায় আক্রান্ত ১ লাখ ৯ হাজার ৮২৮ জন এবং মৃত্যু ৪৫ জন, জাপানে আক্রান্ত ৭৫ হাজার ৬০৩ জন এবং মৃত্যু ২৪৪ জন, তুরস্কে আক্রান্ত ৮৭ হাজার ৪১১ জন এবং মৃত্যু ২৬৪ জন এবং ফ্রান্সে আক্রান্ত ৮২ হাজার ৫৫৩ জন এবং মৃত্যু ৩০৪ জন। বিশ্বে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৬ কোটি ৯৫ লাখ ৫৯ হাজার ৭৪৬ জন। এদেরমধ্যে করোনার মৃদু উপসর্গ রয়েছে ৬ কোটি ৯৪ লাখ ৭৭ হাজার ২২৫ জনের এবং গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ৮২ হাজার ৫২১ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।
Reporter Name 
























