ঢাকা ১২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ট্রুডোকে হিটলারের সঙ্গে তুলনা ইলন মাস্কের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২
  • ২৪৩ বার

হাওর বার্তা ডেস্কঃ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে হিটলারের সঙ্গে তুলনা করেছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। ট্রুডোর নেতৃত্বাধীন কানাডার সরকার যখন জরুরি আইন প্রয়োগের মাধ্যমে ট্রাকচালকদের ব্যাংক অ্যাকাউন্টে হস্তক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে, তখনই তাকে নিয়ে এই মন্তব্য করলেন ইলন মাস্ক।

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। তাকে বিভিন্ন ইস্যুতে প্রায়ই টুইট করতে দেখা যায়। তবে এবারের টুইটে তিনি এক ভিন্ন বিতর্কের জন্ম দিয়েছেন। খবর রয়র্টায়ের।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি এক টুইটবার্তায় কানাডায় চলমান ট্রাক আন্দোলনে সমর্থন জানিয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে হিটলারের সঙ্গে তুলনা করেছেন।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মধ্যরাতের ঠিক আগে তিনি টুইটটি দিয়েছিলেন এবং কোনো ব্যাখ্যা ছাড়াই বৃহস্পতিবার রাতের মধ্যেই তিনি এটি মুছে ফেলেন। এই বিষয়ে তাকে মন্তব্য করার জন্য অনুরোধ করা হলেও তিনি কোনো জবাব দেননি।

গত জানুয়ারিতেও টেসলার সিইও ইলন মাস্ক কানাডার ট্রাকচালকদের সমর্থনে টুইট করেছিলেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ট্রুডো নেতৃত্বাধীন কানাডার সরকার যখন জরুরি আইন প্রয়োগের মাধ্যমে ট্রাকচালকদের ব্যাংক অ্যাকাউন্টে হস্তক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে, তখনই ইলন মাস্ক এই টুইটটি করেছেন। যেখানে হিটলারের একটি মিম পোস্ট শেয়ার করা হয়। মিম পোস্টটিতে হিটলার বলছে, জাস্টিন ট্রুডোর সঙ্গে আমার তুলনা বন্ধ কর।

টুইটারে মাস্কের অনেক অনুসারীও বিষয়টিকে ইতিবাচক হিসেবে নেননি। এমনকি যুক্তরাষ্ট্রের ইহুদি কমিউনিটিও মাস্ককে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে।

কানাডার শিল্পমন্ত্রী ফ্রাঁসোয়া-ফিলিপ শ্যাম্পেন টুইটের জবাবে বলেন, ‘তিনি বেশ ভালোভাবেই হতবাক।’

তবে অনেকেই ট্রুডোর সঙ্গে হিটলারের তুলনাকে ইতিবাচক হিসেবেই নিয়েছেন। কারণ তার পোস্টটিতে লাইকের সংখ্যা ছিল ৩৫ হাজার ও রিটুইট হয়েছে নয় হাজারের বেশি।

টুইটারে মাস্কের অনুসারীর সংখ্যা সাত কোটি ৪০ লাখ। তিনি শুধু প্রযুক্তি বা উদ্ভাবন নিয়েই টুইট করেন না, বিভিন্ন হাস্য-রসাত্মক মিমও শেয়ার করেন।

এদিকে ভ্যাকসিনবিরোধী ট্রাকচালকদের আন্দোলন দমন করতে এবার জরুরি আইন ব্যবহারে পদক্ষেপ নিয়েছেন জাস্টিন ট্রুডো। জরুরি আইন প্রয়োগের ফলে আদালতের আদেশ ছাড়াই ব্যাংকগুলো যে কারও ব্যক্তিগত অ্যাকাউন্ট সাময়িক অচল করে দিতে পারবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ট্রুডোকে হিটলারের সঙ্গে তুলনা ইলন মাস্কের

আপডেট টাইম : ০৩:১৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২