হাওর বার্তা ডেস্কঃ করোনাভাইরাসের দাপটে দিশেহারা হয়ে পড়েছে গোটা বিশ্ব। বিশ্বজুড়ে করোনা মহামারিতে দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েছে। তবে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ হাজার ৯৮১ জনের। এ সময় রোগী শনাক্ত হয়েছে ১৮ লাখ ৯৭ হাজার ১৭২ জন। বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪১ কোটি ৫৯ লাখ ৩৪ হাজার ৪৭৭ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫৮ লাখ ৫৬ হাজার ৪৯০ জনের।
এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জার্মানিতে। দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৭ হাজার ৫১৫ জন এবং মারা গেছেন ২১৪ জন। যুক্তরাষ্ট্রে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯১ হাজার ৪৮৬ জন এবং মারা গেছেন ২ হাজার ১২৮ জন। রাশিয়ায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭০৪ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১ লাখ ৬৬ হাজার ৬৩১ জন। স্পেনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৩৮০ জন এবং মারা গেছেন ৩১০ জন। লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯০৯ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১ লাখ ২৩ হাজার ৮২৭ জন। ভারতে গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫১৫ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২৮ হাজার ৯০২ জন।
যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ১৮৬ জন এবং মারা গেছেন ২৩৪ জন। ইউক্রেনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৭২৪ জন এবং মারা গেছেন ৩০৫ জন। গত ২৪ ঘণ্টায় তুরস্কে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৪ হাজার ৭৩০ জন এবং মারা গেছেন ৩০৯ জন। একই সময়ে ইতালিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭০ হাজার ৮৫২ জন এবং মারা গেছেন ৩৮৮ জন। ফ্রান্সে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪২ হাজার ২৫৩ জন এবং মারা গেছেন ৩৯০ জন। কলম্বিয়ায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৭৩১ জন এবং মারা গেছেন ১৩৮ জন।
এছাড়া করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কানাডায় ৯৯ জন, আর্জেন্টিনায় ২৩৬ জন, গ্রিসে ৮১ জন, ইরানে ১৬৭ জন, জাপানে ১৩৫ জন, রোমানিয়ায় ১৯৫ জন, চিলিতে ৩২ জন, দক্ষিণ আফ্রিকায় ১৮১ জন, ইন্দোনেশিয়ায় ১৩৪ জন, হাঙ্গেরিতে ১২৩ জন এবং ভিয়েতনামে ৮৫ জন মারা গেছেন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় মেক্সিকোতে মারা গেছেন ১৪৬ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত উত্তর আমেরিকার এই দেশটিতে মৃত্যু হয়েছে ৩ লাখ ১২ হাজার ৯৬৫ জনের। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।
Reporter Name 
























