ঢাকা ১২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

পরমাণু চুক্তি নিয়ে পশ্চিমাদের সদিচ্ছা দেখানো উচিত: ইরান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২
  • ২০৭ বার

হাওর বার্তা ডেস্কঃ ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, ইরানের সার্বিক পরমাণু চুক্তির প্রতিশ্রুতি বাস্তবায়নে যদি যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর সদিচ্ছা থাকে, তাহলে পরমাণু ইস্যুতে অল্প সময়ের মধ্যে চুক্তি স্বাক্ষর করা সম্ভব।

সোমবার সফররত আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে আয়োজিত এক যৌথ সাংবাদিক সম্মেলনে আব্দুল্লাহিয়ান এ-কথা বলেছেন। তিনি বলেন, ইরান আশা করে যত দ্রুত সম্ভব চুক্তি স্বাক্ষর করা হবে। তবে, আলোচনা যুক্তিযুক্ত কাঠামোর আলোকে হতে হবে এবং ইরানের স্বার্থ রক্ষা করতে হবে।

আব্দুল্লাহিয়ান বলেন, আলোচনায় অংশগ্রহণকারী পশ্চিমা দেশের উচিত সার্বিক চুক্তিতে তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে সদিচ্ছা দেখানো। পশ্চিমা দেশগুলো ইরানের ওপর হুমকি ও চাপ দেয়- যা চুক্তি স্বাক্ষরের জন্য সহায়ক নয়।

তিনি আরও বলেন, আলোচনা কখন শেষ হবে, তা নির্ভর করে আলোচনার অবস্থার ওপর এবং পশ্চিমা দেশগুলোর সদিচ্ছার ওপর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

পরমাণু চুক্তি নিয়ে পশ্চিমাদের সদিচ্ছা দেখানো উচিত: ইরান

আপডেট টাইম : ০৯:৪১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২