ঢাকা ১২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

দিল্লি থেকে এবার বাসে চড়েই যাওয়া যাবে লন্ডন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৬:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২
  • ১৮৮ বার

হাওর বার্তা ডেস্কঃ বিমান নয়, এখন থেকে বাসে চেপেই দিল্লি থেকে লন্ডনে ঘুরতে যাওয়া যাবে।

ভারতের হরি য়ানা রাজ্যের একটি সংস্থা এ বছরেরই সেপ্টেম্বরে দিল্লি থেকে বাস পরিষেবা চালু করার পরিকল্পনা করেছে।

সংস্থাটি জানিয়েছে, দিল্লি থেকে কলকাতা হয়ে মিয়ানমার পৌঁছবে বাস। তার পর থাইল্যান্ড, লাওস, চীন, কিরঘিজস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান, রাশিয়া, লাটভিয়া, পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র, জার্মানি, নেদারল্যান্ডস, বেলজিয়াম এবং ফ্রান্স হয়ে লন্ডন পৌঁছবে এ বাস।

৪৬ বছর পর ভারতে ফের এই বাস পরিষেবা চালু হচ্ছে। ১৯৫৭ সালে ব্রিটেনের একটি সংস্থা কলকাতা থেকে দিল্লি হয়ে লন্ডন পর্যন্ত বাস পরিষেবা চালু করেছিল।

কিন্তু কয়েক বছর পর বাসটি একটি দুর্ঘটনার মুখে পড়ে। তখন থেকেই সেই পরিষেবা বন্ধ হয়ে যায়। পরে অন্য একটি বিদেশি সংস্থা সিডনি থেকে ভারত হয়ে লন্ডন পর্যন্ত দোতলা বাস পরিষেবা চালু করে।

১৯৭৬ পর্যন্ত সেই পরিষেবা ঠিকঠাক চলেছিল। কিন্তু ইরানের রাজনৈতিক গোলযোগ এবং ভারত-পাকিস্তানের সম্পর্কের মধ্যে টানাপড়েনের জেরে সেই পরিষেবা বন্ধ করে দেওয়া হয়।

এবার ফের হরিয়ানার একটি সংস্থা এই পরিষেবা চালু করছে। তবে যে পথে ওই পরিষেবা চালু হয়েছিল, এবার তার বদলে অন্য পথে বাস চালানো হবে বলে জানিয়েছে সংস্থাটি।

অত্যাধুনিক সুবিধাযুক্ত এই বাসে ২০টি আসন থাকবে। প্রতি যাত্রীর জন্য আলাদা আলাদা কেবিনের ব্যবস্থা থাকবে।

শুধু তাই নয়, যাত্রীদের ভিসাসহ বিদেশ ভ্রমণের জন্য যাবতীয় জরুরি নথির ব্যবস্থা করে দেবে সংস্থাটি। ৭০ দিনে ২০ হাজার কিলোমিটার সফর করে লন্ডনে পৌঁছবে এই বাস। মাথা পিছু খরচ ১৫ লাখ টাকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

দিল্লি থেকে এবার বাসে চড়েই যাওয়া যাবে লন্ডন

আপডেট টাইম : ০৯:৫৬:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২