ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

প্রকৃত বিরোধী দল হতে পারিনি, হয়েছি গৃহপালিত বিরোধী দল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০১৬
  • ৩৮৮ বার

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ নিজের দলকে গৃহপালিত বিরোধী দল মন্তব্য করে বলেছেন,

বাংলাদেশের প্রেক্ষাপটে সাধারণত বিরোধীদল পরে ক্ষমতায় আসে। কিন্তু আমরা প্রকৃত বিরোধী দল হতে পারিনি। হয়েছি গৃহপালিত বিরোধী দল। যদি প্রকৃত বিরোধী দল হতে পারতাম তাহলে আগামীতে আমরাই ক্ষমতায় আসতাম।

মঙ্গলবার পার্টি চেয়ারম্যানের বনানীর কার্যালয়ের মিলনায়তনে আগামী ১৪ মে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় পার্টির জাতীয় কাউন্সিল অধিবেশন উপলক্ষে জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির এক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। পার্টির কো-চেয়ারম্যান এবং সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক গোলাম মোহাম্মদ কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য সাইদুর রহমান ট্যাপা, অধ্যাপিকা মাসুদা এম রশীদ চৌধুরী, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, হাবিবুর রহমান, সুনীল শুভ রায়, এসএম ফয়সল চিশতী, মীর আব্দুস সবুর আসুদ, আজম খান, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, ভাইস চেয়ারম্যান কোরবান আলী, এটিএম গোলাম মাওলা চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভূইয়া, যুগ্ম মহাসচিব আরিফুর রহমান, বাহাউদ্দিন আহম্মেদ বাবুল, নুরুল ইসলাম নুরু, কেন্দ্রীয় নেতা মেজর (অব.) খালেদ আখতার, আহাদ চৌধূরী শাহীন, মনোয়ারা তাহের মানু, মাহমুদা রহমান মুন্নি, এ্যাড. ফাইকুজ্জামান ফিরোজ, আসাদুজ্জামান খান, মহিলা পার্টির সাধারণ সম্পাদক অনন্যা হুসেইন মৌসুমী প্রমুখ বক্তৃতা করেন।

এরশাদ তার বক্তৃতার শুরুতেই বলেন, পরবর্তী কাউন্সিলে চেয়ারম্যান, কো-চেয়ারম্যান ও মহাসচিব পরিবর্তন হবে না। আমি ডার্টি পলিটিকস করি না। ঘুরিয়ে ফিরিয়ে কথা বলি না। যেটা সত্য কথা, তা বলি। সেটা অপ্রিয় হলেও বলি, প্রিয় হলেও বলি। রওশন এরশাদকে উদ্দেশ করে তিনি বলেন, আমার স্ত্রী রওশন এরশাদ যদি পার্টির চেয়ারম্যান হতে আগ্রহী হন, তবে আমার কোনো আপত্তি নেই। তিনি চাইলে আমি দলীয় গঠনতন্ত্র অনুসারে তা লিখে দিতে রাজি আছি। কিন্তু আমি চাই, যাতে দলে কোনো বিভক্তি না থাকে। একান্নবর্তী পরিবারে যে সুখ, একক পরিবারে সেই সুখ হতে পারে না। আমরা একান্নবর্তী পরিবার হতে চাই। সবাইকে বলতে চাই, জাতীয় পার্টি হচ্ছে একটা পরিবার। একটা পরিবারেই থাকতে চাই। আমি জীবনের শেষ প্রান্তে চলে এসেছি। আমার আর চাওয়া পাওয়ার কিছ নেই। এবার আমি দলকে প্রতিষ্ঠিত করে যেতে চাই। পরবর্তী জাতীয় নির্বাচনই আমার জীবনের শেষ নির্বাচন হবে কিংবা এ কাউন্সিল অধিবেশনই হয়তো আমার জীবনের শেষ কাউন্সিল হতে পারে। তাই এই কাউন্সিলের মাধ্যমে একটি শক্তিশালী কমিটি গঠন করে সেই কমিটির নেতৃত্বেই আগামী নির্বাচনে আমাদের অংশগ্রহণ করতে হবে।

ওয়ান-ইলেভেন প্রসঙ্গে এরশাদ বলেন, জাতীয় পার্টির কারণে ওয়ান-ইলেভেন এসেছিল। এখন প্রশ্ন ওয়ান-ইলেভেন এলো কেন? আমাদের কারণে। আন্দোলন হলো- নো এরশাদ, নো ইলেকশন, ইলেকশন হলো না। এলো ওয়ান-ইলেভেন। পরে ২০০৮ সালে নির্বাচন হয়েছে। তিনি বলেন, ৫ জানুয়ারি সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষায় নির্বাচন হয়েছে- তা আমরা স্বীকার করি। কিন্তু এখন দেশে কি হচ্ছে- তা কি সংবিধান মোতাবেক হচ্ছে? তিনি বিএনপির সমালোচনা করে বলেন, বিএনপি যেসব অপকর্ম করেছে, তার সঠিক জবাব পাচ্ছে এখন। আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আল্লাহর সঠিক বিচার হয়েছে। তাই বিএনপির আজ এ অবস্থা। আমরা গণতন্ত্রের চর্চা করেই রাজনীতিতে টিকে আছি। যারা আমাদের উপর অগণতান্ত্রিক এবং প্রতিহিংসামূলক আচরণ করেছে- তারা এখন রাজনীতিতে বিলীন হয়ে যাবার পথে উঠেছে। একেই বলে প্রকৃতির প্রতিশোধ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

প্রকৃত বিরোধী দল হতে পারিনি, হয়েছি গৃহপালিত বিরোধী দল

আপডেট টাইম : ০৯:৫৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০১৬