ঢাকা ১২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

হিজাব মামলায় মুসলিম শিক্ষার্থীদের আইনজীবীর পক্ষে রামকৃষ্ণ আশ্রম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:০৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২
  • ২৬৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের কর্ণাটকে হিজাব নিষেদ্ধের মামলায় মুসলিম শিক্ষার্থীদের আইনজীবীর পাশে দাঁড়িয়েছে দেশটির রামকৃষ্ণ আশ্রম। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, কর্ণাটকের স্কুল ও কলেজগুলোয় হিজাব নিয়ে যে বিতর্ক চলছে তা শান্তি-সম্প্রীতির পরিপন্থী। এতে হিন্দুধর্মের কোনো ক্ষতি হয়নি।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, স্কুল ও কলেজগুলোয় হিজাব পরার অধিকারের জন্য লড়াইরত শিক্ষার্থীদের রক্ষায় পবিত্র কোরআনের আয়াত উদ্ধৃত করায় ডানপন্থীদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন আইনজীবী দেবদত্ত কামাত।

এর পরপরই এমন মন্তব্য করলো রাজ্যের রামকৃষ্ণ আশ্রমের প্রধান পুরোহিত।রামকৃষ্ণ আশ্রমের প্রধান পুরোহিত স্বামী ভবেশানন্দ বলেন, ‘এর মাধ্যমে দেবদত্ত হিন্দুধর্মের কোনো ক্ষতি করেননি। স্কুল ও কলেজগুলোয় মুসলিম নারী শিক্ষার্থীদের পোশাকবিধি নিয়ে অপ্রয়োজনীয় এক আলোচনা চলছে। সমাজের বিভিন্ন স্তরে এ বিষয়ে একটি তুমুল বিতর্কের সাক্ষী হয়ে আমি ব্যথিত।’
স্বামী ভবেশানন্দ আরও বলেন, কেউ কেউ তাকে হিন্দুধর্মের বিরোধী হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। এ ধারণা একেবারেই অবাঞ্ছিত ও ভিত্তিহীন।

আদালতে একজন আইনজীবী তার মক্কেলের ন্যায়বিচার পেতে কাজ করেন। এটা পেশাদার কাজ ও দায়িত্ব। এটাকে হিন্দুধর্মের বিরোধী অবস্থান হিসেবে চিহ্নিত করা যাবে না।
আইনজীবী দেবদত্ত কামাত ওই দিন আদালতকে বলেন, ‘আমাদের মৌলিক অধিকার এখন কলেজ উন্নয়ন কমিটির কাছে জিম্মি। সরকারি আদেশেও বলা হয়েছে, শিক্ষার্থীদের হিজাব নিষিদ্ধ সংবিধানের ২৫ অনুচ্ছেদের লঙ্ঘন নয়। সরকারি আদেশকে রাজ্য সরকার যতটা নির্দোষ বলেছে, সেটা ততটা নির্দোষও নয়।’
আইনজীবী দেবদত্ত কামাত ওই দিন আদালতকে আরো বলেন, হিজাব মুসলিমদের সংস্কৃতির ঐতিহাসিক অংশ, যাকে প্রভাবিত করা যায় না কোনোভাবেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

হিজাব মামলায় মুসলিম শিক্ষার্থীদের আইনজীবীর পক্ষে রামকৃষ্ণ আশ্রম

আপডেট টাইম : ০৮:০৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২