ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

তিন বিষয় ছাড়া এবার এসএসসি পরীক্ষা নেয়ার প্রস্তাব

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৫:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২
  • ২০৫ বার

হাওর বার্তা ডেস্কঃ তিনটি বিষয় ছাড়া চলতি বছরের এসএসসি পরীক্ষা নেয়ার প্রস্তাব করেছে দেশের সব শিক্ষাবোর্ড। এরই মধ্যে প্রস্তাবটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন পেলে এটি বাস্তবায়ন করবে বোর্ডগুলো।

বিষয়গুলো হচ্ছে- বাংলাদেশ ও বিশ্বপরিচয়, আইসিটি ও ধর্ম।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানিয়েছেন।

শিক্ষা বোর্ডগুলোর প্রস্তাবের খবরে সিদ্ধান্তহীনতায় পড়েছে শিক্ষার্থীরা। তারা বলছে, পরিকল্পনা অনুযায়ী তারা যদি এ তিন বিষয়ের প্রস্তুতি না নেয় এবং শেষ পর্যন্ত যদি এ প্রস্তাব বাস্তবায়ন না হয়, তাহলে তারা ক্ষতিগ্রস্ত হবে। তাই তারা মনে করে, এ বিষয়ে এখনই সুরাহা হওয়া উচিত। একই মত শিক্ষক ও অভিভাবকদের।

করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় গত বছর তিনটি নৈর্বাচনিক বিষয়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিয়েছে শিক্ষা বোর্ডগুলো। এ নিয়ে দেশজুড়ে সমালোচনা ছিল। ফলে এ বছর বেশির ভাগ বিষয়েই পরীক্ষা নেয়ার পক্ষে মত দিয়েছেন বোর্ড চেয়ারম্যানরা। তবে সেই পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে ১০০ নম্বরের পরিবর্তে ৫০ নম্বরের হতে পারে-এমন প্রস্তাবও রয়েছে।

সম্প্রতি শিক্ষামন্ত্রীর সঙ্গে শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের এক ভার্চুয়াল বৈঠকে এ ব্যাপারে আলোচনা হয়। সেই সভায় আগামী মে থেকে এসএসসি ও জুলাই মাস থেকে এইচএসসি পরীক্ষা নেয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল।

তবে  শিক্ষা মন্ত্রণালয় জানায়, করোনার নতুন ধরন ওমিক্রনের প্রভাবে ফের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হওয়ায় সেই প্রস্তাব অনুযায়ী পরীক্ষা নেয়া সম্ভব নয়।

আন্তঃশিক্ষা বোর্ড সূত্র জানায়, সভায় তিন ঘণ্টার পরীক্ষা দেড় ঘণ্টায় এবং পূর্ণমান ১০০-এর পরিবর্তে ৫০ নম্বরে নেয়ার প্রস্তাব দেওয়া হয়। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ধর্ম ও নৈতিক শিক্ষা এবং আইসিটি বিষয় বাদ দিয়ে অন্যান্য বিষয়ের পরীক্ষা হতে পারে।

গত বছর এসএসসি-এইচএসসিতে টেস্ট বা নির্বাচনি পরীক্ষা নেয়া না হলেও এ বছর চূড়ান্ত পরীক্ষার আগে নির্বাচনী পরীক্ষা হতে পারে। আর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত পুনর্বিন্যস্ত পাঠ্যসূচি (এসএসসি পর্যায়ে ১৫০ দিনের এবং এইচএসসি পর্যায়ে ১৮০ দিনের) অনুযায়ী এসব পরীক্ষা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

তিন বিষয় ছাড়া এবার এসএসসি পরীক্ষা নেয়ার প্রস্তাব

আপডেট টাইম : ১১:৫৫:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২