ঢাকা ১২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

কুস্তি ছেড়ে রাজনীতিতে!

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৯:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২
  • ২০০ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের বিখ্যাত কুস্তিগীর দ্য গ্রেট খালি তার রাজনৈতিক কেরিয়ার শুরু করলেন। গতকাল শুক্রবার দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে দলে যোগ দিয়েছেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এবং বিজেপি সাংসদ সু নিতা দুগ্গাল তাকে দলে স্বাগত জানিয়েছেন। কুস্তির আখড়া ছেড়ে এবার রাজনীতির আঙিনায় গ্রেট খালি।
সাবেক ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন খালির আসল নাম দলিপ সিং রানা। খালি একটা সময় পাঞ্জাব পুলিশে ছিলেন। তার বিজেপিতে যোগ দেয়ার পরে অনেকে মনে করছেন, পাঞ্জাবে বিজেপি লাভবান হতে পারে। যদিও খালি মূলত হিমাচল প্রদেশের। কিন্তু তিনি জলন্ধরে কন্টিনেন্টাল রেসলিং একাডেমি চালান। এই একাডেমিতে খালি যুবকদের কুস্তির কৌশল শেখান বহুদিন ধরেই। দলের সদস্যপদ গ্রহণ করে খালি বলেছেন, তিনি বিজেপিতে যোগ দিয়ে গর্বিত অনুভব করছেন। তিনি বলেছেন, ‘ডাব্লিউডাব্লিউই-তে আমার নাম এবং যশের অভাব ছিল না। কিন্তু দেশের প্রতি ভালবাসা আমাকে টেনে এনেছে। দেশের জন্য প্রধানমন্ত্রী মোদির কাজ দেখে আমি বিজেপিতে যোগ দিয়েছি। ভাবলাম দেশের অগ্রগতির এই যাত্রায় কেন আমিও সামিল হব না!’
গত বছরের শুরুতে গ্রেট খালি এবং আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালের বৈঠকের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। এরপরই রাজনৈতিক জল্পনা-কল্পনার বাজার সরগরম হয়ে ওঠে। পাঞ্জাব নির্বাচনের আগে তিনি আম আদমি পার্টিতে যোগ দিতে পারেন বলে জল্পনা ছিল। তবে সেই জল্পনা শেষমেশ সত্যি হল না। খালির বিজেপিতে যোগ দেয়ার খবর অবশ্য আগে থেকে কেউ সেভাবে আন্দাজ করতে পারেনি। তবে খালিকে পেয়ে বিজিপে নেতারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সূত্র : নিউজ ১৮, রিপাবলিক ওয়ার্ল্ড।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

কুস্তি ছেড়ে রাজনীতিতে!

আপডেট টাইম : ১১:২৯:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২