ঢাকা ১২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

মিথ্যা অভিযোগে’ আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের হামলা : চীনা গণমাধ্যমকে সাক্ষাৎকারে ইমরান খান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৩:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ ফেব্রুয়ারী ২০২২
  • ২০৩ বার

হাওর বার্তা ডেস্কঃ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান গতকাল বলেছেন যে, আফগানিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্রের পুরো মিশন একটি ‘মিথ্যা ভিত্তির’ ওপর করা হয়েছিল যার কারণে এটি কখনই সফল হবে না। চীনের নিউজ আউটলেট গুয়াঞ্চার সাথে দেয়া একটি সাক্ষাতকারে তিনি এ মন্তব্য করেন।

ইমরান খান বলেন, ‘৯/১১ হামলার পরে আফগানিস্তান আক্রমণের আগে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বিষয়ে ভালো করে জানার চেষ্টা করেনি। ‘তারা যদি আফগানিস্তান সম্পর্কে অধ্যয়ন করত, তবে তারা যেভাবে সব কাজ করেছে, সেভাবে কখনোই তা করতো না’-তিনি যোগ করেছেন। ইমরান খান জানান, তিনি প্রথম দিন থেকেই বলে আসছিলেন যে, আমেরিকা আফগানিস্তান সমস্যার সামরিক সমাধান খুঁজে পাবে না, কিন্তু তারা কখনোই শোনেনি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র আফগানিস্তানে কী অর্জন করতে চায় সে বিষয়েও স্পষ্ট নয়। ‘তারা কি গণতন্ত্র বা জাতি গঠনের জন্য আফগানিস্তানে ছিল? নাকি তারা আফগান নারীদের মুক্ত করতে চেয়েছিল?’ তিনি প্রশ্ন করেন।

প্রধানমন্ত্রী খান বলেন, ‘একবার ওসামা বিন লাদেনকে গুলি করে হত্যা করা হলে আফগানিস্তানে মিশন শেষ হওয়া উচিত ছিল। আক্রমণের প্রথম দুই বছরে আল-কায়েদা শেষ হয়ে গিয়েছিল, তারপরে মার্কিন বাহিনী এতদিন সেখানে কী করেছে?’ ‘আমেরিকানরা নিজেদের জানত না,’ ইমরান কটাক্ষ করেন।

প্রধানমন্ত্রীর মতে, যুক্তরাষ্ট্র আফগান জনগণকে বুঝতে পারেনি। ‘তারা কখনই বিদেশীদের শাসন মেনে নেয় না,’ তিনি বলেন, জনগণ যদি শাসিত হতে না চায় তাহলে কেউ তাদের শাসন করতে পারবে না। আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, ৪০ বছরের মধ্যে প্রথমবারের মতো দেশে ‘কোন সংঘাত’ হয়নি।

ইমরান খান চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি) সম্পর্কেও কথা বলেছেন। তিনি বলেন, কোনো কারণ ছাড়াই ‘সিপিইসি এবং গোয়াদর বন্দর সম্পর্কে সন্দেহ ছিল’। ‘আমাদের ঝোঁক এখন ভ‚-অর্থনীতির দিকে,’ তিনি সিপিইসিকে দেশের জন্য একটি বড় সুযোগ বলে অভিহিত করে বলেন। ‘এটি এমনকি একটি একচেটিয়া প্রকল্পও নয়, সবাইকে এতে যোগ দিতে স্বাগত জানাই,’ তিনি যোগ করেছেন।
ভারত সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীরই একমাত্র ইস্যু। ‘ক্ষমতায় আসার পর, আমার প্রথম অগ্রাধিকার ছিল ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক করা,’ বিজেপি সরকারকে তার মুসলিম বিরোধী অবস্থান পরিবর্তনের জন্য আহŸান জানিয়ে ইমরান বলেছেন। সংখ্যালঘুদের প্রতি, বিশেষ করে মুসলমানদের প্রতি বিজেপির নীতি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘তাদের নীতি পাকিস্তান ও চীনের চেয়ে ভারতের মানুষকে অনেক বেশি আঘাত করবে।’ সূত্র : ট্রিবিউন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

মিথ্যা অভিযোগে’ আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের হামলা : চীনা গণমাধ্যমকে সাক্ষাৎকারে ইমরান খান

আপডেট টাইম : ০৯:৫৩:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ ফেব্রুয়ারী ২০২২