ঢাকা ১২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

বেকারত্ব ও ঋণে দুই বছরে ২৫ হাজার আত্মহত্যা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫১:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ ফেব্রুয়ারী ২০২২
  • ২২১ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের পার্লামেন্টে বিজেপির সংসদ সদস্য বরুণ গান্ধীর উত্থাপিত এক প্রশ্নের জবাবে দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানিয়েছেন, ২০১৭ সালের পর ৫ বছরে দেশে ৬৫৫টি এনকাউন্টার হয়েছে। আর এ ঘটনায় নিহত হয়েছেন অনেকে। ভারতে পার্লামেন্টে পেশ করা রিপোর্টে দেখা গেছে, উত্তর প্রদেশে গত ৫ বছরে এনকাউন্টার হয়েছে ১১টি। সবচেয়ে বেশি এনকাউন্টার হয়েছে ছত্তিশগড়ে। সেখানে ১৯১টি পুলিশের  এনকাউন্টারের ঘটনা উঠে এসেছে। আসামে ৫০টি এনকাউন্টারের ঘটনা দেখা গেছে। ৪৯টি এনকাউন্টারের ঘটনা উঠে এসেছে ঝাড়খন্ডে ওড়িশায় ৩৬টি এনকাউন্টার তালিকায় এসেছে। এছড়াও উড়িষ্যায় ৩৬টি এনকাউন্টার হয়েছে গত পাঁচ বছরে। ভারত সরকারের রিপোর্টে দেখা গেছে, জম্মু ও কাশ্মীর পুলিশের এনকাউন্টার হয়েছে ৩৫টি। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, মোট ২৬টি পুলিশি এনকাউন্টার হয়েছে মহারাষ্ট্রে। একই সময়ে বিহারে ২২, হরিয়ানায় ১৫, তামিলনাড়ুতে ১৪, তেলাঙ্গানা, মধ্যপ্রদেশ ও অরুণাচলের প্রতিটি রাজ্যে শেষ পাঁচ বছরে ১৩টি এনকাউন্টারের ঘটনা ঘটেছে। শেষ পাঁচ বছরে অন্ধ্রপ্রদেশ ও মেঘালয়ে ৯ টি, রাজস্থান ও দিল্লিতে ৮টি এনকাউন্টার তালিকাবদ্ধ করা হয়েছে। উল্লেখ্য, বরুণ গান্ধী এদিন প্রশ্ন তুলেছিলেন যে, এনকাউন্টারগুলোর নিরিখে দেশে কতজন অফিসারের বিরুদ্ধে তদন্ত চলছে।

এদিকে কেন্দ্রীয় রিপোর্ট যখন জানাচ্ছে উত্তর প্রদেশে শেষ ৫ বছরে ১১৭টি এনকাউন্টার হয়েছে, তখন গত বছর ওই রাজ্যের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি অবীনাশ অবস্থি জানিয়েছেন, শেষ পাঁচ বছরে উত্তর প্রদেশে ১৩৯ জন অপরাধী মারা গেছে এনকাউন্টারে। আহত হয়েছে ৩ হাজার ১৯৬ জন। অপরদিকে, ভারতে বেকারত্ব আর ঋণে জর্জরিত হয়ে দুই বছরে ২৫ হাজার ২৫১ আত্মহত্যা করেছেন। বুধবার সংসদে দেশটির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই এ তথ্য জানান। তার দেওয়ার তথ্য মতে, ভারতে ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে এসব আত্মহত্যার ঘটনা ঘটে। এরমধ্যে বেকারত্বের কারণে ৯ হাজার ১৪০ জন এবং ঋণের জালে জর্জরিত হয়ে ১৬ হাজার ৯১ জন আত্মহত্যা করেছেন। ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (এনসিআরবি) তথ্য তুলে ধরে নিত্যানন্দ রাই বলেন, ২০১৮ সালে ভারতে বেকারত্বের কারণে মৃত্যুর সংখ্যা ছিল ২ হাজার ৭৪১ জন, ২০১৯ সালে সেটা বেড়ে হয় ২ হাজার ৮৫১ জন এবং ২০২০ সালে এই সংখ্যা বেড়ে হয় দাঁড়ায় ৩ হাজার ৫৪৮ জন। এছাড়া ঋণে জর্জরিত হয়ে ২০১৮ সালে আত্মহত্যা করেন ৪ হাজার ৯৭০ জন, ২০১৯ সালে ৫ হাজার ৯০৮ জন এবং ২০২০ সালে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫ হাজার ২১৩ জন। এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

বেকারত্ব ও ঋণে দুই বছরে ২৫ হাজার আত্মহত্যা

আপডেট টাইম : ০৯:৫১:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ ফেব্রুয়ারী ২০২২