ঢাকা ১০:৫২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ন্যান্সির তৃতীয় সংসারেও বিচ্ছেদ, ঘোষণা দিলেন নিজেই হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর আলেমরাই সমাজ সংস্কারের অন্যতম প্রধান কারিগর: ধর্মমন্ত্রী ফ্রি ওয়াইফাইয়ের ফাঁদ, তথ্য ও অর্থ সুরক্ষিত রাখবেন যেভাবে গ্রামীণ ব্যাংক ও ড. ইউনূসের বাড়িতে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের নিন্দা জানুয়ারি থেকেই শিশুদের স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ দেবে সরকার বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর নির্ধারণসহ ছয় সুপারিশ ২০২৭ সালের রমজান ও দুই ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ সামরিক যান চালিয়ে সশস্ত্র বাহিনীর যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ

সুগন্ধি আগরের চাষ হচ্ছে ঠাকুরগাঁওয়ের সমতলে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৯:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২
  • ২৩৬ বার

হাওর বার্তা ডেস্কঃ উত্তরের সীমান্তবর্তী জেলা ঠাকুরগাঁওয়ে ব্যক্তি উদ্যোগে এবার চাষ হচ্ছে দুর্লভ প্রজাতির দামি আগর গাছ। সমতল জমিতেও যে আগর চাষ করা যায় সেটির প্রমাণ দিলেন সদর উপজেলার ইয়াকুবপুর গ্রামের শরিফ বিন রব্বানী নামে কৃষক। আগর চাষের পাশাপাশি জৈব পদ্ধতিতে আগর সংগ্রহ শুরু করেছেন তিনি।
জেলার কৃষি বিভাগ বলছেন কেউ আগর চাষে আগ্রহী হলে তাকে কারিগরি সহযোগিতা দেবেন তারা। জানা যায়, ২০১০ সালে সখের বশে সিলেট থেকে শতাধিক আগর চারা সংগ্রহ করে নিজ বাড়ির পাশে পরীক্ষামূলক আগর বাগান গড়ে তোলেন শরিফ বিনতে রব্বানী। বর্তমানে তার বাগানে প্রায় দুই শতাধিক আগর গাছ রয়েছে। আগর চাষ সম্প্রসারণের লক্ষ্যে আগর গাছের চারা উৎপাদনও করছেন তিনি।
শরিফ বিনতে রব্বানী বলেন, ‘অন্যান্য গাছের তুলনায় আগর গাছের বাগান করা সহজ এবং খরচও তুলনামূলক কম; পাশাপাশি লাভও অনেক বেশি। এক কেজি আগর আতরের দাম পাঁচ লাখ টাকার কাছাকাছি।’ এটি একটি সম্ভবনাময় ফসল। আগর গাছের নির্যাস থেকে মূল্যবান সুগন্ধি ও তেল পাওয়া যায়। যা থেকে আতর, আগরবাতি, বডি স্প্রে, সেন্টসহ বিভিন্ন ধরনের সুগন্ধিপণ্য তৈরি করা হয়। আগর গাছের কাঠ ওষুধ কারখানার কাঁচামাল হিসেবে ব্যবহার হয় ব?লে জানান তিনি।
শরিফের আগর সংগ্রহের কাজে সহযোগিতা করছেন তার স্ত্রী রোজিনা আকতার। রোজিনা আকতার বলেন, আগর ব্যবসায়ীরা যদি ন্যায্যমূল্যে আগর ক্রয় করেন এবং সরকারি পৃষ্ঠপোষকতা পেলে আগর শিল্পের মাধ্যমে রাজস্ব বৃদ্ধি পাবে সরকার। পাশাপাশি দেশের সুষম অর্থনৈতিক উন্নয়নের সহায়ক হবে।
ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আবু হোসেন বলেন, আগর একটি দুর্লভ ও সুগন্ধি প্রজাতির একটি গাছ। আমরা কৃষি অফিসের মাধ্যমে শরিফ বিনতে রব্বানীর এমন উদ্যোগকে স্বাগত জানাই। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগর আতরের প্রচুর চাহিদা রয়েছে। ফলে সম্ভাবনাময় আগর চাষ করে বদলে যেতে পারে এ জেলার মানুষের ভাগ্য।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ন্যান্সির তৃতীয় সংসারেও বিচ্ছেদ, ঘোষণা দিলেন নিজেই

সুগন্ধি আগরের চাষ হচ্ছে ঠাকুরগাঁওয়ের সমতলে

আপডেট টাইম : ১১:৪৯:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২