ঢাকা ১২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

করোনায় আরও প্রায় সাড়ে ১১ হাজার মৃত্যু, শনাক্ত ২৪ লাখ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৫:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২
  • ২৩০ বার

হাওর বার্তা ডেস্কঃ মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যু ও সংক্রমণ আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। এসময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১১ হাজার ৪৬৪ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ২৪ লাখ ১ হাজার ১১৩ জন। আগের দিন ১২ হাজার ৯১৯ জনের মৃত্যু ও সংক্রমিত হন ২৬ লাখ ৬৮ হাজার ৫৬৩ জন।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্যানুযায়ী, মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ কোটি ৩৪ লাখ ৩০ হাজার ৪৭৩ জনে। আর বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ লাখ ৯৪ হাজার ৮০০ জনে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে জার্মানিতে। এসময়ে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৮ হাজার ৪১০ জন এবং মারা গেছেন ২৭৬ জন। এছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ১৬ হাজার ৫০০ জন।

দৈনিক সংক্রমণের হিসাবে ফ্রান্সের পরই যুক্তরাষ্ট্রের অবস্থান। দেশটিতে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হন ২ লাখ ২৭ হাজার ৪৫৮ জন, মারা গেছেন ২ হাজার ৭৮৫ জন। গত ২৪ ঘণ্টার তুলনায় দেশটি সংক্রমণের হার বাড়লেও কমেছে মৃত্যুর সংখ্যা। আগের ২৪ ঘণ্টায় দেশটিতে সংক্রমিত হন ১ লাখ ৯৯ হাজার ৪৯৪ জন, মারা গেছেন ৩ হাজার ১৩৫ জন। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৭ কোটি ৮৮ লাখ ২৪ হাজার ৩৯৩ জন ও মারা গেছেন ৯ লাখ ৩৫ হাজার ৯২২ জন।

আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে ২৪ ঘণ্টায় মারা গেছেন এক হাজার ২৯৫ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন ১ লাখ ৮৩ হাজার ৫৩৩ জন। মহামারি শুরুর পর এ পর্যন্ত দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৯৬ লাখ ১৫৩ জন। মারা গেছেন ৬ লাখ ৩৫ হাজার ১৭৯ জন।

আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত আক্রান্ত ৪ কোটি ২৪ লাখ ৭৬ হাজার ১২২ জন। মারা গেছেন ৫ লাখ ৬ হাজার ৫৪৯ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে সংক্রমিত হয়েছেন ৬৫ হাজার ১৪৬ জন, মারা গেছেন ১ হাজার ২৪১ জন। আগের ২৪ ঘণ্টার তুলনায় দেশটিতে মৃত্যুর সংখ্যা কমলেও বেড়েছে আক্রান্তের সংখ্যা।

তালিকায় এর পরের স্থানগুলোতে রয়েছে যুক্তরাজ্য, রাশিয়া, তুরস্ক, ইতালি, জার্মানি, স্পেন, আর্জেন্টিনা, ইরান ও কলম্বিয়া। তালিকায় বাংলাদেশের অবস্থান ৪০ নম্বরে। বাংলাদেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৮ লাখ ৮৭ হাজার ২৭১ জন। মারা গেছেন ২৮ হাজার ৭০৩ জন। সুস্থ হয়ে ওঠেছেন ১৬ লাখ ৩৩ হাজার ৫৮২ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়ে। গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

করোনায় আরও প্রায় সাড়ে ১১ হাজার মৃত্যু, শনাক্ত ২৪ লাখ

আপডেট টাইম : ১০:৩৫:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২