ঢাকা ১০:৫২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ন্যান্সির তৃতীয় সংসারেও বিচ্ছেদ, ঘোষণা দিলেন নিজেই হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর আলেমরাই সমাজ সংস্কারের অন্যতম প্রধান কারিগর: ধর্মমন্ত্রী ফ্রি ওয়াইফাইয়ের ফাঁদ, তথ্য ও অর্থ সুরক্ষিত রাখবেন যেভাবে গ্রামীণ ব্যাংক ও ড. ইউনূসের বাড়িতে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের নিন্দা জানুয়ারি থেকেই শিশুদের স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ দেবে সরকার বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর নির্ধারণসহ ছয় সুপারিশ ২০২৭ সালের রমজান ও দুই ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ সামরিক যান চালিয়ে সশস্ত্র বাহিনীর যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ

বাংলাদেশকে আরও ৬০ লাখ টিকা উপহার দিয়েছে যুক্তরাষ্ট্র

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৭:১০ পূর্বাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২
  • ২০৪ বার

হাওর বার্তা ডেস্কঃ কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশকে ফাইজারের আরও ৬০ লাখ ডোজ করোনার টিকা অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে বাংলাদেশকে দেওয়া যুক্তরাষ্ট্রের মোট টিকা অনুদান সাড়ে চার কোটি ডোজ ছাড়ালো।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, টিকা অনুদান ছাড়াও মহামারি প্রতিরোধ কার্যক্রম শক্তিশালী করতে বাংলাদেশের জাতীয় কোভিড-১৯ টিকাদান কার্যক্রমেও কাজ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে, বাংলাদেশের সাত হাজারেরও বেশি স্বাস্থ্য সেবাদানকারীকে টিকাদান কার্যক্রমে উপযুক্তভাবে ব্যবস্থাপনার পাশাপাশি কোল্ড চেইন পদ্ধতি মেনে সংরক্ষণ ও পরিবহনের ওপর প্রশিক্ষণ দিয়েছে দেশটি।

এখন পর্যন্ত কোভিড-সংশ্লিষ্ট উন্নয়ন ও মানবিক সহায়তা হিসেবে ইউএসএআইডি, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ, পররাষ্ট্র দফতর এবং রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের মাধ্যমে বাংলাদেশে ১২ কোটি ১০ লাখ ডলারেরও বেশি সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের চার্জ ডি অ্যাফেয়ার্স হেলেন লাফেভ বলেন, যত বেশি সম্ভব বাংলাদেশিদের টিকা দেওয়া আমাদের লক্ষ্য। এজন্য প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে জীবনরক্ষাকারী টিকা পৌঁছে দিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ন্যান্সির তৃতীয় সংসারেও বিচ্ছেদ, ঘোষণা দিলেন নিজেই

বাংলাদেশকে আরও ৬০ লাখ টিকা উপহার দিয়েছে যুক্তরাষ্ট্র

আপডেট টাইম : ১১:২৭:১০ পূর্বাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২