ঢাকা ১২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

কর্ণাটকে হিজাব বিতর্ক: ভাইরাল হওয়া কলেজের ঘটনা নিয়ে মুসকান যা বললেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২
  • ৩০৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্য কর্ণাটকে স্কুল-কলেজগুলোতে হিজাব বিতর্কে পুরো ভারত এখন সরগরম। আর কর্ণাটক রাজ্যে বিরাজ করছে চরম উত্তেজনা। বিশেষ করে মঙ্গলবার একটি  মান্ডিয়ার কলেজে বিবি মুসকান খান নামে মুসলিম ছাত্রী অ্যাসাইনমেন্ট জমা দিতে গিয়ে গেরুয়া ওড়না পরা একদল তরুণের বিরুদ্ধে প্রতিবাদ করার ভিডিও ভাইরাল হয়েছে। মুসকান এখন আলোচনায়।

ভিডিওতে দেখা যায়, মুসকান একটি স্কুটিতে চালিয়ে কলেজে প্রবেশ করেন। তাকে প্রবেশ করতে দেখে গেরুয়া ওড়না পরা একদল তরুণ তাকে উদ্দেশ্য করে জয় শ্রীরাম স্লোগান দিতে শুরু করে। একটা পর্যায়ে তাদের স্লোগানের জবাবে মুসকান আল্লাহু আকবার বলে স্লোগান দেন। যদিও শিক্ষকদের হস্তক্ষেপে পরিস্থিতি ঘোলাটে হয়নি। শিক্ষকরা নিরাপদে ওই ছাত্রীকে অ্যাসাইনমেন্ট জমা দিতে কলেজ ভবনে প্রবেশের সুযোগ করে দেন।

যারা তাকে উদ্দেশ্য করে জয় শ্রীরাম স্লোগান দিয়েছিল তারা কি ওই কলেজের ছাত্র ছিল কিনা জানতে চাইলে মুসকান বলেন, ‘তাদের মধ্যে কিছু ছিল কলেজের। অধিকাংশ ছিল বহিরাগত। তবে প্রিন্সিপালসহ অন্যান্য শিক্ষকরা আমাকে সাপোর্ট করেছেন। সে কারণে তারা কোনো সমস্যা করতে পারেনি।’

মুসকান সব সময় বোরকা পরে কলেজে যান কিনা এমন প্রশ্নে বলেন, ‘হ্যাঁ স্যার, আমি সব সময়ই বোরকা পরে কলেজে যাই। শুধু তাই নয়, আমার শিক্ষা জীবনের শুরু থেকেই বোরকা পরি। অতীতে এটা নিয়ে কোনো সমস্যা হয়নি।’

যদি কলেজে আপনাকে বোরকা পরে ক্লাস করতে না দেয় তাহলে আপনি কি বোরকা ছেড়ে দিবেন নাকি আন্দোলন চালিয়ে যাবেন? মুসকান বলেন, ‘আমি আন্দোলন চালিয়ে যাবো। বোরকা তো একজন মুসলিম মেয়ের অংশ।’

লাইভ সাক্ষাৎকারে মুসকান আরও জানিয়েছেন তার কলেজের হিন্দু বন্ধুদের কাছ থেকেও তিনি সাপোর্ট পেয়েছেন। তারা এটা নিয়ে তাকে কিছু বলেনি। কিন্তু বহিরাগতরাই তাকে দেখে জয় শ্রীরাম বলে স্লোগান দিয়েছে এবং তার মতো বোরকা পরা আরও চার-পাঁচজনকে কলেজে ঢুকতে দেয়নি।

মুসকান এখন অনিরাপদবোধ করছে কিনা এমন প্রশ্নে বলেন, ‘না। সকাল থেকে পুলিশসহ অনেকেই এসেছেন। বলেছেন আমার পাশে আছেন। সহযোগিতা করবেন।’

শেষ প্রশ্নের জবাবে বি.কম দ্বিতীয় বর্ষের ছাত্রী মুসকান বলেন, ‘শিক্ষা আমাদের অগ্রাধিকার। এক টুকরো কাপড়ের জন্য তারা আমাদের শিক্ষার পরিবেশ বিনষ্ট করছে।’

কর্ণাটকের উদুপি ও মান্ডিয়ার দুটি কলেজে হিজাব বনাম গেরুয়া চাদর-পাগরির মধ্যে প্রায় সংঘর্ষ বেঁধে গিয়েছিল। এমন পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই আগামী ৩ দিন কর্ণাটকের সমস্ত স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।

মূলত এই বিতর্ক শুরু হয়েছে ‘সমতা, অখণ্ডতা এবং জনশৃঙ্খলা’ বজায় রাখার দোহাই দিয়ে স্কুল-কলেজে হিজাব বাতিল করার সরকারি সিদ্ধান্ত থেকেই। যে সিদ্ধান্তের বিরোধিতা করে কর্ণাটক হাইকোর্টে মামলা করেছেন উদুপির একটি সরকারি কলেজের পাঁচ ছাত্রী।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

কর্ণাটকে হিজাব বিতর্ক: ভাইরাল হওয়া কলেজের ঘটনা নিয়ে মুসকান যা বললেন

আপডেট টাইম : ১০:২১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২