ঢাকা ১২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

হিজাব বিতর্ক, কর্ণাটকের সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২
  • ২৩৫ বার

হাওর বার্তা ডেস্কঃ হিজাব বিতর্কে কর্ণাটকের সকল স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী বাসাভারাজ বোম্মাই এক টুইট বার্তায় এই ঘোষণার কথা জানিয়েছেন।

ভারতের স্থানীয় গণমাধ্যম এনডিটিভি মন্ত্রীর টুইটকে উদ্ধৃতকে বলেছে, শান্তি ও সম্প্রতি রক্ষার জন্য আগামী তিন দিন রাজ্যের সকল স্কুল-কলেজ বন্ধ থাকবে।

টুইটে মন্ত্রী সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক, স্কুল ব্যবস্থাপনা কমিটিসহ কর্ণাটকের সাধারণ জনগণের প্রতি শান্তি এবং সম্প্রতি রক্ষার আহ্বান জানান। আগামী তিন দিনের জন্য সব স্কুল-কলেজ বন্ধের নির্দেশ দিয়েছেন উল্লেখ করে সকলের সহযোগিতা কামনা করেন।

সম্প্রতি ভারতের কর্ণাটকের একটি কলেজে হিজাব পরার কারণে কয়েকজন ছাত্রীকে কলেজ গেটে আটকে দেওয়ার ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনা নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়। এতে কর্ণাটকের কুন্দাপুর উপকূল এলাকার উদুপুর জেলায় অধ্যক্ষের কাছে কলেজছাত্রীদের অনুনয় করতে দেখা যায়। তারা অধ্যক্ষকে হিজাব পরে ক্লাসে অংশ নেওয়ার অনুমতি প্রদান করার আহ্বান জানান।

এই ঘটনার এক মাস আগে উদুপুরের পিইউ গার্লস কলেজে প্রথম হিজাব পরা নিয়ে দ্বন্দ্বের সূত্রপাত হয়। একজন ছাত্র হিজাব, হেডস্কার্ফ পরে শ্রেণিকক্ষে অংশ নিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন।

কর্ণাটকের রাজ্য সরকার জানিয়েছে, রাজ্যের শিক্ষানীতি অনুযায়ী সকল শিক্ষার্থীকে (ছাত্র-ছাত্রীদের জন্য স্কুল কর্তৃক নির্ধারিত) একই পোশাক পরে শ্রেণিকক্ষে আসতে হবে। কারণ তারা সবাই একই পরিবারের সদস্য।

তবে সরকারের পক্ষ থেকে এটাও জানিয়ে দেওয়া হয়েছে যে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ঠিক করবে ছাত্র-ছাত্রীরা কেমন পোশাক পরবে।

মঙ্গলবার রাজ্যটির হাইকোর্ট হিজাবের বিষয়ে নির্দেশনা দিতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

হিজাব বিতর্ক, কর্ণাটকের সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা

আপডেট টাইম : ০৭:০৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২