ঢাকা ১০:৫২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ন্যান্সির তৃতীয় সংসারেও বিচ্ছেদ, ঘোষণা দিলেন নিজেই হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর আলেমরাই সমাজ সংস্কারের অন্যতম প্রধান কারিগর: ধর্মমন্ত্রী ফ্রি ওয়াইফাইয়ের ফাঁদ, তথ্য ও অর্থ সুরক্ষিত রাখবেন যেভাবে গ্রামীণ ব্যাংক ও ড. ইউনূসের বাড়িতে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের নিন্দা জানুয়ারি থেকেই শিশুদের স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ দেবে সরকার বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর নির্ধারণসহ ছয় সুপারিশ ২০২৭ সালের রমজান ও দুই ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ সামরিক যান চালিয়ে সশস্ত্র বাহিনীর যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ

দেশের জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৯৪ শতাংশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২
  • ২১২ বার

হাওর বার্তা ডেস্কঃ ২০২০-২১ অর্থবছরে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ৯৪ শতাংশ, যা প্রাথমিক হিসাবে ছিল ৫ দশমিক ৪৩ শতাংশ।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এই হিসাব প্রকাশ করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে প্রবৃদ্ধির এ হিসাব তুলে ধরা হয়।

একনেক সভা শেষে ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, চূড়ান্ত হিসেবে দেশের মানুষের মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২ হাজার ৫৯১ ডলার, যা প্রাথমিক হিসেবে ছিল ২ হাজার ৫৫৪ ডলার।

পরিকল্পনামন্ত্রী বলেন, করোনার মধ্যেও প্রবৃদ্ধির এ অর্জন অনেক প্রশংসার।

খাতওয়ারি প্রবৃদ্ধি চিত্র এখানে তুলে দেওয়া হলো-
কৃষিখাত

সার্বিক বিবেচনায় কৃষিখাতে ২০২০-২১ অর্থবছরের চূড়ান্ত হিসাবে শতকরা ৩ দশমিক ১৭ শতাংশ প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে, যা সাময়িক হিসাবে ছিল ২ দশমিক ৩৭ ভাগ। চূড়ান্ত হিসাবে ২০২০-২১ অর্থবছরে শস্য উপখাতে শতকরা ২ দশমিক ২৯ শতাংশ, পশুপালন উপখাতে শতকরা ২ দশমিক ৯৪ শতাংশ, বন উপখাতে শতকরা ৪ দশমিক ৯৪ শতাংশ এবং মৎস্যখাতে শতকরা ৪ দশমিক ১১ শতাংশ প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে।

শিল্পখাত

২০২০-২১ অর্থবছরে ম্যানুফ্যাকচারিং খাতের প্রবৃদ্ধি ১১ দশমিক ৫৯ শতাংশ প্রাক্কলন করা হয়েছে। বছর শেষে বিদ্যুৎখাতে ১১ দশমিক ৬৫ শতাংশ এবং নির্মাণখাতে ৮ দশমিক শূন্য ৮ শতাংশ প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে। সার্বিকভাবে চূড়ান্ত হিসাব অনুযায়ী শিল্পখাতে ২০২০-২১ অর্থবছরে প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে ১০ দশমিক ২৯ ভাগ, সাময়িক হিসাব ছিলো ৫ দশমিক ৯৯ ভাগ।

সেবাখাত

২০২০-২১ অর্থবছরের চূড়ান্ত হিসাবে পাইকারি ও খুচরা ব্যবসাখাতে ৭ দশমিক ৬৪ শতাংশ, যানবাহন খাতে ৪ দশমিক শূন্য ৪ শতাংশ, ব্যাংক ও বীমাখাতে ৫ দশমিক ৮২ শতাংশ, শিক্ষাখাতে ৫ দশমিক ৮১ শতাংশ ও স্বাস্থ্যখাতে ১০ দশমিক ৬০ শতাংশ প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে। সার্বিকভাবে চূড়ান্ত হিসাব অনুযায়ী, সেবাখাতে ২০২০-২১ অর্থবছরে প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে ৫ দশমিক ৭৩ ভাগ যা সাময়িক হিসাব ছিলো ৫ দশমিক ৮৬ ভাগ।
জিডিপি প্রবৃদ্ধির স্থির মূল্য দাঁড়িয়েছে ৪১৬ বিলিয়ন ডলার, যা প্রাথমিক হিসাব ছিলো ৪১১ বিলিয়ন ডলার। মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২ লাখ ১৯ হাজার ৭৩৮ টাকা, যা প্রাথমিক হিসাবে ছিল ২ লাখ ১৬ হাজার ৫৮৯ টাকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ন্যান্সির তৃতীয় সংসারেও বিচ্ছেদ, ঘোষণা দিলেন নিজেই

দেশের জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৯৪ শতাংশ

আপডেট টাইম : ০৫:০৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২