ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ওজন কমাতে যে ৩ ব্যায়াম করা বিপজ্জনক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৬:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২
  • ২৩৩ বার

হাওর বার্তা ডেস্কঃ শরীর সুস্থ রাখতে ব্যায়ামের বিকল্প নেই। ওজন ঝরাতে কিংবা নিয়ন্ত্রণের জন্য নিয়মিত ব্যায়াম করা জরুরি। তবে অনিয়মিত জীবনযাপনের কারণে অনেকেই এখন অতিরিক্ত ওজনের সমস্যায় ভোগেন।

যখন ওজন ধীরে ধীরে বেড়ে যায় অনেকটা, ঠিক তখনই কেউ কেউ শুরু করেন ডায়েট ও ব্যায়াম। আর ব্যায়ামের জন্য ছুটে যান জিমে।

এ সব ঠিকই আছে, তবে জিমে যেহেতু বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে ব্যায়াম করা হয় তাই কিছু বিষয়ে খেয়াল রাখা জরুরি। যেমন- সব যন্ত্র কিন্তু সবার ব্যবহার করা উচিত নয়। তবে এসব বিষয় সম্পর্কে অনেকেরই জানা নেই।

তাই অন্যের দেখাদেখি যে যন্ত্রটি ব্যবহার করা উচিত নয়, সেটিও অনেকেই ব্যবহার করেন। এর ফলে জিম থেকে ফেরার পর শরীরে ব্যথা, টান ধরা কিংবা বিভিন্ন সমস্যা দেখা দেয়।

আসলে কিছু ব্যায়াম আছে যেগুলো শরীরের জন্য ক্ষতিকারক হতে পারে। একই সঙ্গে মনেও ফেলতে পারে দীর্ঘস্থায়ী প্রভাব।

চলুন তবে জেনে নেওয়া যাক, কোন ব্যায়ামগুলো বিপদের কারণ হতে পারে-

ল্যাট পুল ডাউন: বডি বিল্ডিংয়ের কিংবদন্তী হলেন আর্নল্ড শোয়ার্তজেনেগার। তিনি এই অনুশীলনের প্রবর্তক। বর্তমানে বেশ জনপ্রিয় ব্যায়ামটি।

তবে বিশেষজ্ঞদের মতে, ল্যাট পুল ডাউনের ক্ষেত্রে সামনে থেকে অর্থাৎ বুক পর্যন্ত ওজনসহ যন্ত্রটি টেনে আনা হলো সঠিক পদ্ধতি। তবে মাথা বা ঘাড়ের পিছনে ওজন টানা ঘাড় ও মেরুদণ্ডের জন্য বিপজ্জনক হতে পারে।

স্মিথ মেশিন স্কোয়াট: প্রায় সব জিমেই এই যন্ত্রটি থাকে। এর মাধ্যমে ঘাড়ে করে ওজন উত্তোলন করা হয়। তবে স্মিথ মেশিনের অতিরিক্ত ব্যবহার না করাই ভালো।

স্মিথ মেশিনে শরীরচর্চা করলে হাঁটুতে অনেক সময় বাড়তি চাপ পড়ে। পায়ের পেশি সবল করতে স্মিথ মেশিনের বদলে সাধারণ স্কোয়াট করুন।

লেগ এক্সটেনশন মেশিন: এই যন্ত্রটি ব্যবহার করা হয় পায়ের পেশি যেন শক্ত হয় ও অতিরিক্ত মেদ ঝরে। এক্ষেত্রেও হাঁটুতে একটা অতিরিক্ত চাপ পড়ে।

এর ফলে দীর্ঘমেয়াদী সমস্যার সৃষ্টি হয়। এ ছাড়াও লেগ এক্সটেনশন মেশিন ব্যবহারের ফলে পিঠেও অনেক সময় মোচড় লেগে যেতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ওজন কমাতে যে ৩ ব্যায়াম করা বিপজ্জনক

আপডেট টাইম : ১১:৪৬:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২