ঢাকা ১১:০২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নতুন এনআইডি পেতে কোথায় যাবেন, লাগবে যেসব কাগজ আ.লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী যুবলীগ নেত্রীর সঙ্গে কল রেকর্ড ভাইরাল, সেই ওসিকে প্রত্যাহার ন্যান্সির তৃতীয় সংসারেও বিচ্ছেদ, ঘোষণা দিলেন নিজেই হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর আলেমরাই সমাজ সংস্কারের অন্যতম প্রধান কারিগর: ধর্মমন্ত্রী ফ্রি ওয়াইফাইয়ের ফাঁদ, তথ্য ও অর্থ সুরক্ষিত রাখবেন যেভাবে গ্রামীণ ব্যাংক ও ড. ইউনূসের বাড়িতে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের নিন্দা জানুয়ারি থেকেই শিশুদের স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ দেবে সরকার বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর নির্ধারণসহ ছয় সুপারিশ

চট্টগ্রামে বাসায় জমে থাকা গ্যাসের আগুনের দগ্ধ দুই বোনের মৃত্যু হয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৯:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২
  • ২০২ বার

হাওর বার্তা ডেস্কঃ সাবরিনা খালেদা (২৩) ও সামিয়া খালেদা (১৮)। দুই বোন। চট্টগ্রামের বাকলিয়ায় একটি ভবনের পঞ্চম তলায় থাকতেন। তাদের পরিবার কখনো ভাবতেই পারেনি, এই ভবনে গ্যাসের আগুনে মারা যাবেন সাবরিনা-সামিয়া। কিন্তু তাই হলো। দুই বোন একে একে না ফেরার দেশে চলে গেলেন।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

বড় বোন সাবরিনার শরীরের ৫৬ শতাংশ পুড়ে গিয়েছিল। তিনি রোববার (৬ ফেব্রুয়ারি) সকালে মারা যান।

বড় বোনের মৃত্যুর একদিন পরই চলে যান সামিয়াও। সোমবার (৭ ফেব্রুয়ারি) সকালে তার মৃত্যু হয়। তার ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল। দুই বোনেরই শ্বাসনালী পোড়া ছিল বলে জানান চিকিৎসক।

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইয়ুব হোসেন বলেন, চট্টগ্রাম থেকে এই দুই বোন দগ্ধ হয়ে ৫ ফেব্রুয়ারি বার্ন ইউনিটে এসেছিল।

তাদের বাবা মো. আলাউদ্দীন বলেন, তারা চট্টগ্রামের রাহাত্তারপুল চান্দাপুকুর পাড় এলাকায় থাকেন। সেখানে ৩ ফেব্রুয়ারি সকালে পাইপ লিকেজের কারণে বাসায় গ্যাস জমে যায়। সেই গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে।

তিনি জানান, সাবরিনা চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের ইংরেজি বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। আর সামিয়া ছিলেন এইচএসসির শিক্ষার্থী।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, চিকিৎসাধীন অবস্থায় দুই বোনের মৃত্যু হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নতুন এনআইডি পেতে কোথায় যাবেন, লাগবে যেসব কাগজ

চট্টগ্রামে বাসায় জমে থাকা গ্যাসের আগুনের দগ্ধ দুই বোনের মৃত্যু হয়

আপডেট টাইম : ১১:২৯:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২