ঢাকা ১১:০৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
এবার ফল ও পনির খাইয়ে যুবলীগ নেতাকে পুলিশে দিলেন নয়ন নতুন এনআইডি পেতে কোথায় যাবেন, লাগবে যেসব কাগজ আ.লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী যুবলীগ নেত্রীর সঙ্গে কল রেকর্ড ভাইরাল, সেই ওসিকে প্রত্যাহার ন্যান্সির তৃতীয় সংসারেও বিচ্ছেদ, ঘোষণা দিলেন নিজেই হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর আলেমরাই সমাজ সংস্কারের অন্যতম প্রধান কারিগর: ধর্মমন্ত্রী ফ্রি ওয়াইফাইয়ের ফাঁদ, তথ্য ও অর্থ সুরক্ষিত রাখবেন যেভাবে গ্রামীণ ব্যাংক ও ড. ইউনূসের বাড়িতে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের নিন্দা জানুয়ারি থেকেই শিশুদের স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ দেবে সরকার

স্বাস্থ্যবিধি মেনে শতভাগ যাত্রী নিয়ে চলবে ট্রেন: রেলওয়ে কর্তৃপক্ষ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১৭:০৮ অপরাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২
  • ২২২ বার

হাওর বার্তা ডেস্কঃ স্বাস্থ্যবিধি মেনে সব আসনে শতভাগ যাত্রী নিয়ে সারাদেশে ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে। আগামী বুধবার (৯ ফেব্রুয়ারি) থেকে শতভাগ আসনে ট্রেন চলাচলের নির্দেশনার কথা জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

সোমবার বাংলাদেশ রেলওয়ে অতিরিক্ত মহাপরিচালক (পরিচালন) সরদার শাহাদাত আলী সংবাদমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্বাস্থ্যবিধি পালনে কঠোর নজরদারি করে ট্রেন চলাচল করবে। ট্রেন ও স্টেশনে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য কড়াকড়ি আরোপ করা হবে। যাত্রীদের মাক্স পরাসহ সব স্বাস্থ্যবিধি অনুসরণ করা হবে। অর্ধেক আসনের অগ্রিম টিকেট আগে বিক্রি হয়ে গেছে, বাকি টিকিটগুলো এখন কাউন্টার ও অনলাইনে পাওয়া যাবে।

এর আগে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ১৫ জানুয়ারি থেকে অর্ধেক যাত্রী নিয়ে ট্রেন চলাচলের নির্দেশনা দেয় বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। ২০২০ সালে করোনা সংক্রমণ শুরু হলে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর ওই বছরের জুলাই থেকে অর্ধেক আসন ফাঁকা রেখে ট্রেন চালানো হয়।

গত ২১ জানুয়ারি দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সব ধরনের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান এবং সমাবেশে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

এবার ফল ও পনির খাইয়ে যুবলীগ নেতাকে পুলিশে দিলেন নয়ন

স্বাস্থ্যবিধি মেনে শতভাগ যাত্রী নিয়ে চলবে ট্রেন: রেলওয়ে কর্তৃপক্ষ

আপডেট টাইম : ০৩:১৭:০৮ অপরাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২