ঢাকা ১১:০৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নতুন এনআইডি পেতে কোথায় যাবেন, লাগবে যেসব কাগজ আ.লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী যুবলীগ নেত্রীর সঙ্গে কল রেকর্ড ভাইরাল, সেই ওসিকে প্রত্যাহার ন্যান্সির তৃতীয় সংসারেও বিচ্ছেদ, ঘোষণা দিলেন নিজেই হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর আলেমরাই সমাজ সংস্কারের অন্যতম প্রধান কারিগর: ধর্মমন্ত্রী ফ্রি ওয়াইফাইয়ের ফাঁদ, তথ্য ও অর্থ সুরক্ষিত রাখবেন যেভাবে গ্রামীণ ব্যাংক ও ড. ইউনূসের বাড়িতে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের নিন্দা জানুয়ারি থেকেই শিশুদের স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ দেবে সরকার বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর নির্ধারণসহ ছয় সুপারিশ

চলতি বছরই শেষ হবে টিকার পূর্ণ ডোজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০২:১১ অপরাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২
  • ২২০ বার

হাওর বার্তা ডেস্কঃ এ বছরের শেষ নাগাদ বুস্টার ডোজসহ সবার টিকাদান সম্পন্ন হবে বলে আশা ব্যক্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘ডিসেম্বরের মধ্যে দেশের মানুষ বুস্টারসহ টিকার পরিপূর্ণ ডোজ পাবে। এ বছরের শেষ নাগাদ বুস্টার ডোজসহ সবার টিকাদান সম্পন্ন হবে।’

করোনার সব টিকাই কার্যকর উল্লেখ করে তিনি বলেন, ‘যে টিকা পাওয়া যাবে, সেটি নিতে হবে।

তিনি জানান, দেশের ১৪ কোটি মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে ৭০ শতাংশ মানুষ টিকা পেয়েছে। টিকাদান কার্যক্রম সফলভাবে চলছে।

প্রথম ডোজ ১০ কোটি, দ্বিতীয় ডোজ প্রায় ৭ কোটি, শিক্ষার্থীদের দেড় কোটির মতো (টিকা) দেওয়া হয়েছে। টিকার জন্য এখন পর্যন্ত ২০ হাজার কোটি টাকার বেশি খরচ হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

জাহিদ মালেক বলেন, এখন পর্যন্ত সাড়ে ২৭ কোটি টিকা পেয়েছি। ১০ কোটির মতো টিকা এখনও হাতে আছে।

দেশে দেড় থেকে পৌনে ২ কোটি মানুষ এখনও টিকা নেননি। সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানান তিনি।

মন্ত্রী বলেন, শতভাগ টিকা দিতে না পারলে কিছু টিকা রয়ে যেতে পারে। সেগুলো কী করব, সে বিষয়ে পরে সিদ্ধান্ত হবে।

হাসপাতাল পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, হাসপাতালে রোগীর সংখ্যা এখন আড়াই হাজারের মতো। ঢাকা বিভাগে দেড় হাজারের মতো। টিকা নেওয়ার কারণে মৃত্যুহার সেভাবে বাড়েনি।

স্বতঃস্ফূর্তভাবে টিকা নেওয়ায় স্বাস্থ্যমন্ত্রী দেশবাসীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, টিকা মৃত্যুঝুঁকি কমায়, সংক্রমণ নয়। তাই মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মানুন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নতুন এনআইডি পেতে কোথায় যাবেন, লাগবে যেসব কাগজ

চলতি বছরই শেষ হবে টিকার পূর্ণ ডোজ

আপডেট টাইম : ০৩:০২:১১ অপরাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২