ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত এমন রাজনৈতিক চর্চা করা যাবে না, যাতে ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের পথ সহজ হয়: স্বরাষ্ট্রমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে ইউএনওদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আলেমদের সমাজ পরিবর্তনের প্রধান রূপকার হওয়ার আহ্বান জামায়াত আমিরের চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, প্রস্তুত ৭ ভেন্যু সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব : জুবাইদা রহমান জেআইসিতে এক-এগারোর সময় তারেক রহমানকে নির্যাতনের তথ্য পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর

মিঠামইনে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২
  • ২৬৯ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের মিঠামইনে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৮ কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ দুই হাজার ৯২০ টাকাসহ মো. সানোয়ার হোসেন (৩৮) ও মো. আব্দুর রহিম (৩২) নামে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

রোববার (৬ ফেব্রুয়ারি) দুপুরে মিঠামইন উপজেলার নতুন বেরিবাঁধ এলাকায় অভিযান পরিচালনা করে এসব গাঁজাসহ তাদের আটক করা হয়।

গাঁজাসহ আটক হওয়া দুই মাদক ব্যবসায়ীর মধ্যে মো. সানোয়ার হোসেন হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের হাফটারআওয়ার গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে এবং মো. আব্দুর রহিম একই ইউনিয়নের ইকরবলী গ্রামের দুলাল মিয়ার ছেলে।
র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান কিশোরগঞ্জ নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

লে. কমান্ডার এম শোভন খান  জানান, মো. সানোয়ার হোসেন ও মো. আব্দুর রহিম উভয়েই মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা চালিয়ে আসছে।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম রোববার (৬ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে মিঠামইন উপজেলার নতুন বেরিবাঁধ এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে ৮ কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ দুই হাজার ৯২০ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী মো. সানোয়ার হোসেন ও মো. আব্দুর রহিমকে আটক করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উভয়েই দীর্ঘদিন যাবৎ মাদক গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে।

এ বিষয়ে তাদের বিরুদ্ধে মিঠামইন থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান কিশোরগঞ্জ নিউজকে জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত

মিঠামইনে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আপডেট টাইম : ০৯:২৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২