ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

রওশন চাইলে আমি ছেড়ে দিতে পারি : এরশাদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০১৬
  • ৪০৪ বার

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আমার স্ত্রী রওশন এরশাদ চাইলে আমি পার্টির চেয়ারম্যানের পদ ছেড়ে দিতে পারি। এতে আমার কোনো আপত্তি নেই। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাকে লিখে দিতে রাজি আছি। কিন্তু আমি চাই, দলে যেন কোনো বিভক্তি না থাকে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের নিজ কার্যালয়ে দলের কার্যনির্বাহী কমিটির সভায় তিনি এসব কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশ করে এরশাদ বলেন, মনে রাখবেন, এবারের কাউন্সিল দলের জন্য অস্তিত্বের লড়াই। আমি জীবনের শেষপ্রান্তে চলে এসেছি। হয়তো আমার জীবনের এটাই শেষে কাউন্সিল। আমি আর আগামী কাউন্সিল নাও পেতে পারি। আমার

বয়স হয়েছে।

তিনি বলেন, আমি চাই আপনারা বিভক্তি ভুলে আমার সন্তান জাতীয় পার্টিকে বাঁচিয়ে রাখবেন। বেশ কয়েকবার কাউন্সিলের তারিখ পরিবর্তন হয়েছে। এবার আর কোনো পরিবর্তন হবে না।

এরশাদ বলেন, নির্দিষ্ট তারিখ মোতাবেক আগামী ১৪ মে জাতীয় কাউন্সিল হবে। দলের সবাই বিভেদ ভুল স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নেবেন। আমি দলের প্রধান হিসেবে ৪০টি জেলা কাউন্সিলে নিজে উপস্থিত ছিলাম।

সাবেক এ রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে সাধারণত বিরোধী দল পরবর্তীতে ক্ষমতায় আসে। কিন্তু আমরা প্রকৃত বিরোধী দল হতে পারিনি। হয়েছি গৃহপালিত বিরোধী দল। প্রকৃত বিরোধী দল হতে পারলে আমরাও ক্ষমতায় আসতাম।

তিনি বলেন, বিএনপি যেসব অপকর্ম করেছে তার সঠিক জবাব পাচ্ছে তারা। আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আল্লাহর সঠিক বিচার হয়েছে। তাই বিএনপির আজ এ অবস্থা।

এসময় তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে নির্বিচারে মানুষ হত্যায় উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, এখন মানুষের কোনো নিরাপত্তা নেই। আমার সময় তো র‌্যাব ছিল না। আমি তো নির্বিচারে অহরহ গুলি করার কোনো হুকুম দেইনি। এখন এসব কী হচ্ছে? মানুষ কোনো কথা বলার অধিকার পাচ্ছে না।

সভায় উপস্থিত ছিলেন জাপার কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী, সাইদুর রহমান টেপা, আবু হোসেন বাবলা, মীর আব্দুর সবুর অসুদ প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক

রওশন চাইলে আমি ছেড়ে দিতে পারি : এরশাদ

আপডেট টাইম : ০৯:৫৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০১৬