ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

কম দামি আইফোন-আইপ্যাড বাজারে আনছে অ্যাপল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৫৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ৫ ফেব্রুয়ারী ২০২২
  • ২০৪ বার

হাওর বার্তা ডেস্কঃ কম দামি আইফোন ও আইপ্যাড বাজারে আনতে যাচ্ছে মার্কিন প্রযুক্ত কোম্পানি অ্যাপল। নতুন মডেলের এ পণ্যগুলো মার্চের ৮ তারিখ বাজারে আনার ঘোষণা দিতে পারে কোম্পানিটি। শনিবার (৫ ফেব্রুয়ারি) ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, কম দামের আইফোন ও আইপ্যাড বাজারে আনার ঘোষণা দেওয়ার প্রস্তুতি শুরু করেছে অ্যাপল। ২০২১ সালের অক্টোবরের পর এই প্রথম এ কোনো পণ্য বাজারে আনবে প্রতিষ্ঠানটি। তখন নিউ ম্যাকবুক প্রো ল্যাপটপ উন্মুক্ত করে ছিল তারা।

তবে এ উপলক্ষে ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন হতে পারে। ২০২০ সালের মার্চে করোনা মহামারি শুরু হওয়ার পর থেকেই অ্যাপল ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে।

বর্তমানে আইফোন সিই নামের কম দামি আইফোন চালু আছে বাজারে। দাম হচ্ছে তিনশ ৯৯ ডলার। যেটা বাজারে আসে ২০২০ সালে। আসন্ন মডেলটি এটির মতোই হতে পারে। তবে সংযুক্ত থাকতে পারে দ্রুততম প্রসেসর ও ৫-জি সেবা।

তাছাড়া নতুন আইপ্যাডটি বাজারে থাকা আইপ্যাড এয়ারের একটি আপডেটেড সংস্করণ হবে বলে আশা করা হচ্ছে। এই ডিভাইসটি শেষবার ২০২০ সালের অক্টোবরে আপডেট করা হয়েছিল। বর্তমানে এটি খুচরা ৫৯৯ ডলারে বিক্রি হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

কম দামি আইফোন-আইপ্যাড বাজারে আনছে অ্যাপল

আপডেট টাইম : ০৭:৫৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ৫ ফেব্রুয়ারী ২০২২