ঢাকা ১১:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান এবার ফল ও পনির খাইয়ে যুবলীগ নেতাকে পুলিশে দিলেন নয়ন নতুন এনআইডি পেতে কোথায় যাবেন, লাগবে যেসব কাগজ আ.লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী যুবলীগ নেত্রীর সঙ্গে কল রেকর্ড ভাইরাল, সেই ওসিকে প্রত্যাহার

ভাতা পাবেন হাওর এলাকার সরকারি চাকরিজীবীরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২
  • ২০২ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশের হাওর, দ্বীপ বা চর এলাকার ১৬টি উপজেলার সরকারি চাকরিজীবীদের মাসিক ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ‘জাতীয় বেতন স্কেল ২০১৫’-এ উল্লেখিত প্রথম থেকে ২০টি গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা এ ভাতা পাবেন।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে সম্প্রতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ২৬ জানুয়ারি থেকে এসব ভাতা কার্যকর হবে। তবে হাওর, দ্বীপ ও চর হিসেবে ঘোষিত ১৬টি উপজেলার স্থায়ী বাসিন্দারা নিজ উপজেলায় কর্মরত থাকাকালীন এ ভাতা পাবেন না।

গ্রেড ভিত্তিতে মাসিক ভাতার হার হচ্ছে- প্রথম থেকে ৭ম গ্রেড পর্যন্ত ৫ হাজার টাকা।  অষ্টম গ্রেড ৪ হাজার ৬০০ টাকা।  নবম গ্রেড ৪ হাজার ৪০০ টাকা। দশম গ্রেড ৩ হাজার ২০০ টাকা। একাদশ গ্রেড ২ হাজার ৫০০ টাকা। দ্বাদশ গ্রেড ২ হাজার ২৬০ টাকা।  ত্রয়োদশ গ্রেড ২ হাজার ২০০ টাকা। চতুর্দশ গ্রেড ২ হাজার ৪০ টাকা। পঞ্চদশ গ্রেড ১ হাজার ৯৪০ টাকা। ষোড়শ গ্রেড ১ হাজার ৮৬০ টাকা। সপ্তদশ গ্রেড ১ হাজার ৮০০ টাকা। অষ্টাদশ গ্রেড ১ হাজার ৭৬০ টাকা।  ঊনবিংশ গ্রেড ১ হাজার ৭০০ টাকা এবং বিশতম গ্রেডের কর্মচারীরা ১ হাজার ৬৫০ টাকা হারে ভাতা পাবেন।

হাওর, দ্বীপ ও চর হিসেবে সরকার ঘোষিত ১৬টি উপজেলা হচ্ছে- ইটনা, অষ্টগ্রাম, মিঠামইন, সন্দ্বীপ, কুতুবদিয়া, হাতিয়া, চৌহালি, রৌমারি, চর রাজীবপুর, রাঙ্গাবালি, মনপুরা, ধর্মপাশা, শাল্লা, দোয়ারাবাজার, আজমীরিগঞ্জ ও খালিয়াজুরি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন

ভাতা পাবেন হাওর এলাকার সরকারি চাকরিজীবীরা

আপডেট টাইম : ০২:৪৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২