ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

বেলুচিস্তানের ২ সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ২০

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২
  • ২০০ বার

হাওর বার্তা ডেস্কঃ পাকিস্তানের বেলুচিস্তানের দুটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মি (বিএলএ)। এসব হামলায় ৭ সেনা ও সশস্ত্র গোষ্ঠীর ১৩ সদস্য নিহতের খবর পাওয়া গেছে। খবর রয়টার্সের।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) পাকিস্তানের শীর্ষ এক সেনা কর্মকর্তা এসব হামলা ও হতাহতের তথ্য জানিয়েছেন। আর রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২ ফেব্রুয়ারি) রাতভর এসব হামলার ঘটনা ঘটে। এমন সময়ে সেখানে হামলার ঘটনা ঘটছে, যখন চীন বেলুচিস্তানে বিশাল অঙ্কের বিনিয়োগ করছে। এদিকে, উইন্টার অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে ইতোমধ্যে চীনে গেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সেখানে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বৈঠকে বসবেন তিনি। কিন্তু ইমরান খানের চীন যাত্রার মাত্র কয়েক ঘণ্টা আগে এ হামলার ঘটনা ঘটল।
হামলার পর একটি ভিডিও বিবৃতিতে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রাশিদ বলেন, আমাদের সেন্যরা হামলার পাল্টা জবাব দিয়েছেন। এ সংঘর্ষে ৭ সেনাসদস্য ও সশস্ত্র গোষ্ঠীর ১৩ জন নিহত হয়েছেন।
এদিকে, নিজেদের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে এসব হামলার দায় স্বীকার করেছে বালুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বিবৃতিতে বলা হয়েছে, ঘাঁটিগুলোতে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে, সাথে বিস্ফোরকভর্তি গাড়িও ছিল। আমাদের ভাইদের সাহসিকতায় ৫০ জনের বেশি সেনা নিহত হয়েছেন।
প্রসঙ্গত, গত সপ্তাহে বেলুচিস্তানের গোয়াদারে বিএলএ এর চালানো হামলায় ১০ সেনা সদস্য নিহত হন। সূত্র : রয়টার্স।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

বেলুচিস্তানের ২ সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ২০

আপডেট টাইম : ০২:৩৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২