ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু কমেছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪১:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২
  • ১৯৮ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনাভাইরাসের দাপটে দিশেহারা হয়ে পড়েছে গোটা বিশ্ব। বিশ্বজুড়ে করোনা মহামারিতে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। তবে আগের দিনের তুলনায় বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১১ হাজার ২৫২ জন। এ সময় রোগী শনাক্ত হয়েছে ৩০ লাখ ৪৯ হাজার ৯০৭ জন। শুক্রবার (৪ জানুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩৮ কোটি ৮৩ লাখ ১৯ হাজার ৮৮৯ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫৭ লাখ ৩০ হাজার ৫৯৮ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে সংক্রমিত হয়েছেন ২ লাখ ৮৬ হাজার ৫০ জন এবং মারা গেছেন ৯২৩ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪৯ হাজার ৩১ জন এবং মারা গেছেন ২ হাজার ৩৪২ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭৪ হাজার ৩৫২ জন এবং মারা গেছেন ২৬৪ জন। রাশিয়ায় মারা গেছেন ৬৬৭ জন এবং সংক্রমিত হয়েছেন ১ লাখ ৫৫ হাজার ৭৬৮ জন। তুরস্কে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭ হাজার ৫৩০ জন এবং মারা গেছেন ২৩৩ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ১২ হাজার ৬৯১ জন এবং মারা গেছেন ৪১৪ জন। স্পেনে আক্রান্ত হয়েছেন ৭৪ হাজার ৩৬৮ জন এবং মারা গেছেন ১৮৩ জন। যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছেন ৮৮ হাজার ১৭১ জন এবং মারা গেছেন ৩২১ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪০ হাজার ২১৮ জন এবং মারা গেছেন ১৮৬ জন। ইউক্রেনে আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ৬২০ জন এবং মারা গেছেন ২১০ জন।

এছাড়া দক্ষিণ আফ্রিকায় ৮২ জন, পোল্যান্ডে ৩০৭ জন, কানাডায় ১৫৪ জন, আর্জেন্টিনায় ৩১৮ জন, গ্রিসে ১১২ জন, হাঙ্গেরিতে ৮৮ জন, পেরুতে ১৮৬ জন, মেক্সিকোতে ৫৭৩ জন এবং ভিয়েতনামে ২৮৬ জন মারা গেছেন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু কমেছে

আপডেট টাইম : ০৯:৪১:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২