ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

জঙ্গিবাদ রুখতে নবনির্বাচিত নগর নেতাদের শেখ হাসিনার নির্দেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৭:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০১৬
  • ৩১৫ বার

সন্ত্রাস ও জঙ্গিবাদ রুখতে আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাদের নির্দেশ দিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ নির্দেশনা দেন।

এ সময় নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের প্রতি দলের সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জনিয়েছেন তিনি।

ঢাকা মহানগরের উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান যুগান্তরকে এসব কথা জানান।

তিনি জানান, ঢাকার মহানগর উত্তর ও দক্ষিণের চার নেতা, থানা ও ওয়ার্ডের নেতারা বিকাল চারটায় প্রধানমন্ত্রীর সরকারি বাস ভবন গণভবনে যান। সন্ধ্যা সাড়ে ৬টায় তারা বের হন।

এ সময় প্রধানমন্ত্রী তাদের ঢাকা মহানগরে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার নির্দেশ দেন। ঢাকায় যেন কোনো ধরণের চাঁদাবাজি-মাস্তানি না হয়, সেদিকেও নজর রাখতে বলেন।

এর আগে রোববার ঢাকাকে দুই ভাগ করে নগরের উত্তর ও দক্ষিণের কমিটি ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী ঢাকা উত্তরে এ কে এম রহমতুল্লাহকে সভাপতি, সাদেক খানকে সাধারণ সম্পাদক এবং ঢাকা দক্ষিণে আবুল হাসনাতকে সভাপতি ও শাহে আলম মুরাদ সাধারণ সম্পাদক।

একই দিন নগরীর প্রতিটি থানা এবং ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

জঙ্গিবাদ রুখতে নবনির্বাচিত নগর নেতাদের শেখ হাসিনার নির্দেশ

আপডেট টাইম : ১২:৫৭:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০১৬