ঢাকা ১১:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান এবার ফল ও পনির খাইয়ে যুবলীগ নেতাকে পুলিশে দিলেন নয়ন নতুন এনআইডি পেতে কোথায় যাবেন, লাগবে যেসব কাগজ আ.লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

শিগগিরই হাওরে উড়াল সড়কের কাজ শুরু হবে: পরিকল্পনামন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৫৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২
  • ২৪৪ বার

হাওর বার্তা ডেস্কঃ পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন,  ‘হাওরের মানুষদের শেখ হাসিনা খুব ভালোবাসেন। কী করলে হাওরের মানুষের জীবনমানের উন্নয়ন হবে সে চিন্তা করেন। এ এলাকার উন্নয়নে হাওরে উড়াল সড়ক নির্মাণ করা হবে। অল্পসময়ের মধ্যেই উড়াল সড়কের কাজ শুরু হবে।’

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি।

এম এ মান্নান বলেন, ‘যারা ভয় দেখিয়ে অপরাজনীতি করতে চায় তাদের প্রতিহত করা হবে। অর্থনৈতিক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে সরকার। হাজার হাজার স্কুল-কলেজ, মসজিদ, মন্দির তৈরি করা হচ্ছে। মনে রাখবেন আমরা ধর্মও করব কর্মও করব। আমাদের সবার উচিত শেখ হাসিনার পাশে দাঁড়ানো।’

এসময় তিনি বলেন, ‘ভোটের মাঠে না গিয়ে নির্বাচন না হতে দেওয়ার ভয় দেখিয়ে লাভ নেই। জণগণ শেখ হাসিনার সাথেই থাকবে। যারা ভয় দেখিয়ে অপরাজনীতি করতে চায়, তাদেরকে প্রতিহত করা হবে।’

‘হাওর এলাকায় উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় গৃহীত স্কীম সংক্রান্ত মতবিনিময়’ শীর্ষক এই সভায় সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক মোহাম্মদ এমরান হোসেন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, ধর্মপাশা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন, জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা

শিগগিরই হাওরে উড়াল সড়কের কাজ শুরু হবে: পরিকল্পনামন্ত্রী

আপডেট টাইম : ০৮:৫৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২