ঢাকা ১১:২৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান এবার ফল ও পনির খাইয়ে যুবলীগ নেতাকে পুলিশে দিলেন নয়ন নতুন এনআইডি পেতে কোথায় যাবেন, লাগবে যেসব কাগজ আ.লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী যুবলীগ নেত্রীর সঙ্গে কল রেকর্ড ভাইরাল, সেই ওসিকে প্রত্যাহার

চাহিদা বাড়ায় চালের দাম বেড়েছে: কৃষিমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২
  • ২৬৩ বার

হাওর বার্তা ডেস্কঃ চাহিদা বাড়ায় চালের দাম বেড়েছে বলে উল্লেখ করে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, যারা এক সময় একবার খেত তারা এখন দুই বার খেতে পারছেন, যারা দুই বার খেত তারা এখন তিন বার খেতে পারছেন। এ কারণে চাহিদাও বেড়েছে।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অতি উচ্চ ফলনশীল হাইব্রিড ও হাইব্রিড জাতের ধানের আবাদ বৃদ্ধি সংক্রান্ত সরকারি-বেসরকারি স্টেকহোল্ডারদের নিয়ে আয়োজিত সভায় এসব কথা বলেন কৃষিমন্ত্রী।

ড. রাজ্জাক বলেন, শিল্পায়ন ও বাড়িঘরে জমি চলে যাচ্ছে। চাহিদা কীভাবে মেটানো যায়, দানা জাতীয় খাদ্যশস্য উৎপাদনে কীভাবে স্বয়ংসম্পূর্ণ হওয়া যায় সে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। ২০১৭ সাল পর্যন্ত আমাদের সেভাবে চাল আমদানি করতে হয়নি। সরকারিভাবে আমদানি করা হয়নি, বেসরকারিভাবে কিছু সরু চাল আমদানি করা হয়েছিল। এরপর বন্যার কারণে বিদেশ থেকে আমদানি শুল্ক কমিয়ে দেওয়া হয়। এর ফলে চালের দাম কমতে থাকে।

কৃষিমন্ত্রী বলেন, আবার চালের দাম বেড়েছে। এ বছর আমনের ফলন ভালো হওয়ার পরেও চালের দাম বাড়ছে। দাম কমাতে পারছি না। এ কারণে আগামী দুই-এক বছরের মধ্যে চাহিদা অনুযায়ী উৎপাদন বৃদ্ধির উদ্যোগ আমরা নিয়েছি। আন্তর্জাতিক বাজারে খাদ্যশস্যের দাম বেড়েছে। আমাদের জনসংখ্যা বেড়েছে। আন্তর্জাতিক বাজারে গমের দাম বাড়াতে মানুষ চাল বেশি খাচ্ছে। এতে বাজারে প্রভাব পড়ছে। তাছাড়া যারা এক সময় একবার খেত তারা এখন দুই বার খেতে পারছেন, যারা দুই বার খেত তারা এখন তিন বার খেতে পারছেন। এ কারণে চাহিদাও বেড়েছে।

তিনি বলেন, আগামী বরোতে, আমনে, আউশে কীভাবে উৎপাদন বাড়াতে পারি সেটি নিয়ে আমরা সভায় আলোচনা করছি। আমাদের লক্ষ্য আগামী আমন, আউশ ও বরোতে উৎপাদনের পরিমাণ বাড়ানো। আমাদের বৈজ্ঞানিকরা বিরি-৮৯, বিরি-৯২ উদ্ভাবন করেছেন। এগুলোর প্রচলিত জাতের চেয়ে উৎপাদনশীলতা অনেক বেশি। এগুলো মাঠে নিয়ে আমাদের কর্মসূচি বাস্তবায়ন করব। কৃষককে কম দামে সার, বীজ দেবো। উচ্চ ফলনশীল এই জাতগুলো কৃষকের কাছে যাতে নিয়ে যেতে পারি সে ব্যাপারে আমরা একটা রোডম্যাপ করে এগোবো। বিরি-৮৯ যে বিজ্ঞানীরা উদ্ভাবন করেছেন তারা এ বছর একুশে পদক পাচ্ছেন। উচ্চফলনশীল এই সব জাত মাঠে নিয়ে যেতে পারলে উৎপাদন বৃদ্ধিতে বৈপ্লবিক ভূমিকা রাখবেন। এ লক্ষ্যে আমরা একটা রোডম্যাপ নিয়ে অগ্রসর হবো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন

চাহিদা বাড়ায় চালের দাম বেড়েছে: কৃষিমন্ত্রী

আপডেট টাইম : ০৪:১৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২