ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

সুন্দরবনে ফের বাঘের কবলে মৎস্যজীবী, তিন দিনে তিনজন হামলার শিকার হলেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৪:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২
  • ২০২ বার

হাওর বার্তা ডেস্কঃ পশ্চিমবঙ্গের সুন্দরবনে ফের বাঘের হামলার কবলে পড়েছেন এক মৎস্যজীবী। তার খোঁজ এখনো পাওয়া যায়নি। এ নিয়ে পরপর তিন দিনে তিনজন হামলার শিকার হলেন। হামলায় প্রথম দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকালে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট রেঞ্জের বাগনা বিটের অন্তর্গত ঝিলা-৪ কম্পার্টমেন্টের জঙ্গলে কাঁকড়া ধরার সময় চিত্ত সরকার (৪০) নামে এক মৎস্যজীবীকে বাঘ টেনে নিয়ে যায়। এখনও তার সন্ধান মেলেনি। চিত্ত সরকারের বাড়ি গোসাবা ব্লকের লাহিড়ীপুর গ্রাম পঞ্চায়েতের পরশমণি গ্রামের পূর্বপাড়ায়।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকালে ঝিলার-৪ নম্বর জঙ্গলের ভাইজোড়া খালের কাছে নেমে কাঁকড়া ধরার সময় হঠাৎই তার ওপর ঝাঁপিয়ে পড়ে একটি বাঘ। সে সময় সুবল মণ্ডল ও সুব্রত কয়াল তাকে ছাড়িয়ে আনার চেষ্টা করেন। কিন্তু বাঘের শক্তির সামনে দুজনের প্রচেষ্টা ব্যর্থ হয়। ওই মৎস্যজীবীকে জঙ্গলে টেনে নিয়ে যায় বাঘ।

এরপর সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ঝিলার বিট অফিসে খবর দেওয়া হয়। কিন্তু বনদপ্তরের কর্মীরা সেখানে গিয়ে তার কোনো সন্ধান পাননি। রাত পর্যন্ত কোনো খোঁজ মেলেনি চিত্ত সরকারের।

গত রোববার (৩০ জানুয়ারি) সকালে ঝিলা-১ কম্পার্টমেন্টের জঙ্গলে কাঁকড়া ধরার সময় অরবিন্দ বিশ্বাস নামে এক মৎস্যজীবীকে বাঘ টেনে নিয়ে যায়। পরে বনকর্মীরা তার মরদেহ উদ্ধার করেন। অরবিন্দ বিশ্বাস কুমিরমারির বাসিন্দা।

এর আগের দিন সোমবার (৩১ জানুয়ারি) সকালে দক্ষিণ ২৪ পরগনা বনবিভাগের অন্তর্গত বেনিফেলির জঙ্গলে বাঘের হামলায় গুরুতর জখম হন মৎস্যজীবী শঙ্কর সর্দার। মঙ্গলবার ভোরে হাসপাতালে তার মৃত্যু হয়। কুলতিলর গ্রামের বাসিন্দা তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

সুন্দরবনে ফের বাঘের কবলে মৎস্যজীবী, তিন দিনে তিনজন হামলার শিকার হলেন

আপডেট টাইম : ১০:২৪:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২