ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

আজ নিরাপদ খাদ্য দিবস

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৬:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২
  • ২০৪ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতীয় নিরাপদ খাদ্য দিবস আজ বুধবার (২ ফেব্রুয়ারি)। দেশে পঞ্চমবারের মতো দিবসটি পালন হচ্ছে। ২০১৮ সালে ২ ফেব্রুয়রিকে জাতীয় নিরাপদ খাদ্য দিবস হিসেবে ঘোষণা করে সরকার। এরপর থেকে প্রতিবছর দিবসটি পালন হচ্ছে।

 এ বছর দিবসটির প্রতিপাদ্য- ‘সুস্বাস্থ্যের মূলনীতি, নিরাপদ খাদ্য ও স্বাস্থ্যবিধি’।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) দিবসটি পালন করছে প্রতিবছর। এ সংস্থার প্রতিষ্ঠার দিনটিকেই এই দিবস হিসেবে ঘোষণা করা হয়েছিল।

দিবসটি উপলক্ষে বিএফএসএ ঢাকায় দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। এরমধ্যে বুধবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় নিউ ইস্কাটনের বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে ‘জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০২২’ এর শুভ উদ্বোধন ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া বিশেষ অতিথি থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

এরপর দুপুর তিনটায় নিরাপদ খাদ্য উৎপাদন, আমদানি, প্রক্রিয়াকরণ, মজুদ, সরবরাহ, বিপণন ও বিক্রয়সংশ্লিষ্ট একটি সেমিনারের আয়োজন করেছে বিএফএসএ।

এদিকে করোনা প্রকোপ বৃদ্ধির কারণে এ বছর দিবস উপলক্ষে র‌্যালি হচ্ছে না। তবে স্বাস্থ্যবিধি মেনে জেলা পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক সভা ও সেমিনার অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ওই জেলার জেলা প্রশাসক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

আজ নিরাপদ খাদ্য দিবস

আপডেট টাইম : ০৯:৩৬:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২