হাওর বার্তা ডেস্কঃ নতুন ভোটার নিবন্ধন ও আপলোড কার্যক্রম অব্যাহত রাখতে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) ইসির সহকারী সচিব মো. মোশাররফ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এমন নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়েছে, ২০১৯ থেকে ২০২০ সালের হালনাগাদ কার্যক্রমে সংগৃহিত তথ্যের ভিত্তিতে যেসব নাগরিক ২০২২ সালের ১ জানুয়ারি ভোটার হিসেবে যোগ্য হয়েছেন, তাদের খসড়া তালিকা গত ১৯ জানুয়ারি প্রকাশিত হয়েছে। প্রকাশিত খসড়া ভোটার তালিকার ওপর দাবি, আপত্তি ও সংশোধনীর বিষয়ে ভোটার তালিকা বিধিমালা, ২০১২ অনুযায়ী রিভাইজিং কার্যক্রম নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরিচালনা করা হবে। উল্লিখিত কার্যক্রমের পাশাপাশি নতুন ভোটার নিবন্ধন ও আপলোড কার্যক্রম অব্যাহত রাখতে হবে।
Reporter Name 





















