ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

ইলিয়াস আলীসহ গুম হওয়া নেতাকর্মীরা জীবিত আছেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪২:১২ অপরাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০১৬
  • ৩৬৩ বার

ইলিয়াস আলী‘সকল নাগরিকের জানমালের নিরাপত্তা দেয়া সরকারের কর্তব্য। তাই সরকার কোনোভাবে এর দায় এড়াতে পারবে না। আমাদের বিশ্বাস, ইলিয়াসসহ গুম হওয়া সকল নেতাকর্মী জীবিত আছেন।

সরকার আন্তরিকভাবে চেষ্টা করলে গুম হওয়া নাগরিকদের তাদের স্বজনদের কাছে ফিরিয়ে দেয়া সম্ভব। তাই আমরা আবারো বিনীত আহ্বান জানাচ্ছি, আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলীসহ গুম হওয়া সকলকে পরিবারের কাছে ফিরিয়ে দিন।

বিএনপি নেতা এম ইলিয়াস আলী, তার গাড়িচালক আনসার আলী ‘নিখোঁজ’ হওয়ার চার বছর পূর্ণ হওয়ার দিনকে সামনে রেখে গতকাল রোববার থেকে সিলেট জেলা বিএনপির টানা কর্মসূচি শুরু হয়েছে।

প্রথমদিন প্রধানমন্ত্রী বরাবর দেয়া

স্মারকলিপিতে এভাবেই তাদের নেতাকে ফিরিয়ে দেয়ার আকুতি জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। দুপুর ১২টায় সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়।

এতে ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে নিখোঁজ এম ইলিয়াস আলী, গাড়িচালক আনসার আলী, একই বছরের ৪ এপ্রিল ঢাকা থেকে ‘নিখোঁজ’ হন জেলা ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক ইফতেখার আহমদ দিনার ও তাঁর সঙ্গী ছাত্রদল কর্মী জুনেদ আহমদ।

জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী ও সাধারণ সম্পাদক আলী আহমদ স্বাক্ষরিত স্মারকলিপিটি গ্রহণ করেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহিদুল ইসলাম চৌধুরী।

তিনি স্মারকলিপি গ্রহণ করে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানোর বিষয়টি বিএনপি নেতাদের নিশ্চিত করেন। স্মারকলিপি প্রদানকালে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এম নুরুল হক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরী, ছাত্রদলের জেলা সভাপতি সাঈদ আহমদসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিএনপির নেতা আলী আহমদ বলেন, গুম হওয়া নেতাকর্মীদের ফিরে পেতে নিয়মতান্ত্রিক এ আন্দোলন গতকাল সূচনা হয়েছে। আজ থেকে সাংগঠনিক কমিটিগুলোর গণসংযোগ করে ১৬ ও ১৭ এপ্রিল দোয়া মাহফিল ও ২৯ এপ্রিল নগরের কোর্ট পয়েন্টে প্রতীকী অবস্থান ও পরদিন সমাবেশের মধ্য দিয়ে টানা কর্মসূচি সমাপ্ত হবে। -প্রথম আলো

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

ইলিয়াস আলীসহ গুম হওয়া নেতাকর্মীরা জীবিত আছেন

আপডেট টাইম : ১১:৪২:১২ অপরাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০১৬