ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য শিক্ষকদের প্রস্তুত হওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:০২:২৩ অপরাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২
  • ২৪৩ বার

হাওর বার্তা ডেস্কঃ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য শিক্ষকদের প্রস্তুত হতে হবে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর মাধ্যমে ৩৪ হাজার ৭৩ জন বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষক নিয়োগের সুপারিশপত্র এবং সরকারি মাধ্যমিক স্কুলের ২ হাজার ৬৫ জন শিক্ষকের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে শিক্ষকদের প্রতি এ আহ্বান জানান মন্ত্রী। অনুষ্ঠানে সরাসরি উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

নতুন নিয়োগ পাওয়া এবং কর্মরত শিক্ষকদের উদ্দেশে মন্ত্রী বলেন, সরকার শিক্ষার মানের যে পরিবর্তন করতে চাইছে, সেখানে শিক্ষকরাই বড় ভূমিকা পালন করবেন। সরকার পাঠ্যসূচি ও পাঠ্যক্রম পরিবর্তন করছে। শিক্ষার্থীদের এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যিনি নিয়ে যাবেন তিনি হচ্ছেন শিক্ষক। সে কারণেই শিক্ষককে মানসম্পন্ন হতে হবে। কাজেই সরকার প্রযুক্তির ব্যবহার, অবকাঠামো উন্নয়নে একই সঙ্গে নজর দিচ্ছে। শুধু শিক্ষক নিয়োগের মাধ্যমে সেটি হয়ে যাবে না। শিক্ষক হিসেবে আজ যারা নিয়োগ পাচ্ছেন তারা নানা ধরনের প্রশিক্ষণের মধ্য দিয়ে যাবেন।

নতুন নিয়োগ পাওয়া শিক্ষকদের নানা ধরনের দক্ষতা অর্জন করতে হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের শারীরিক, মানসিক বিষয়গুলোতে নজর দেওয়া, শিক্ষার্থীদের কাউন্সেলিং করা, শিক্ষা প্রতিষ্ঠানে উপযুক্ত পরিবেশ তৈরি করাসহ শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের তৈরি হতে পরামর্শ দেবেন শিক্ষকরা। আর সেজন্যই শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে। আজ যারা নিয়োগ পাচ্ছেন তারা কর্মজীবনে প্রবেশ করছেন। প্রবেশের পর দক্ষতাগুলো অর্জন করতে হবে।

মন্ত্রী আরো বলেন, দেশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে সরকারি প্রতিষ্ঠানের চেয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান অনেক বেশি। সে কারণে সঠিকভাবে শিক্ষক নিয়োগ করতে এনটিআরসিএ প্রতিষ্ঠা করা হয়েছে। এখন সেটি স্বচ্ছতার সঙ্গে হচ্ছে। অনুষ্ঠানে কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান মন্ত্রী।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মোঃ আবু বকর সিদ্দীকের সভাপতিত্বে এই অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোঃ আমিনুল ইসলাম খান। এছাড়া এনটিআরসিএ চেয়ারম্যান মোঃ এনামুল কাদের খান এবং মন্ত্রণালয়েরর সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

#

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য শিক্ষকদের প্রস্তুত হওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

আপডেট টাইম : ০৯:০২:২৩ অপরাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২