ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

নিষেধাজ্ঞার ফলে দেশে কিছু ব্যক্তি জোর পেয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৭:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২
  • ২৩০ বার

হাওর বার্তা ডেস্কঃ র‌্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও বিভিন্ন মহলের চিঠি লেখালেখির ফলে এ দেশের কিছু ব্যক্তি যথেষ্ট জোর পেয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। গতকাল রবিবার সন্ধ্যায় ঢাকায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের প্রকৃত তথ্য তুলে ধরে সরকার বিদেশে অবস্থিত বাংলাদেশি মিশন ও সংস্থাগুলোর কাছে ব্রিফিং পাঠাচ্ছে।

র‌্যাবের ওপর আরো নিষেধাজ্ঞা দিতে ইউরোপীয় পার্লামেন্টের একজন সদস্যের চিঠিসহ বিভিন্ন তৎপরতা মোকাবেলায় সরকার কী করছে সাংবাদিকরা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, ‘কিছু কিছু ব্যক্তিবিশেষ বিভিন্ন চিঠি নিয়ে, বিশেষ করে নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে যথেষ্ট জোর পেয়েছে।

 তারা লেখালেখি করবে। কিন্তু এগুলো ব্যক্তি বিশেষের লেখালেখি। আমাদের বিশ্বাস, ওই সংস্থাগুলো এগুলো খুব আমলে নেবে না। ’

মন্ত্রী বলেন, ‘আমরা তবু সেই সংস্থাগুলোকে ব্রিফিং পাঠাচ্ছি। দেশের আসলে কী অবস্থা, সে বিষয়ে আমরা সব সংস্থাকে চিঠি দিচ্ছি। আমরা মনে করি, আমাদের যে ধরনের সম্পর্ক আছে, তাতে ব্যক্তিবিশেষ ও বিভিন্ন লবিস্ট গ্রুপের প্ররোচনায় খুব একটা সুবিধা হবে না। ’

ঢাকায় বিদেশি রাষ্ট্রদূতদের ব্রিফ করা হবে কি না জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সব মিশনে ব্রিফিং আমরা পাঠিয়ে দিয়েছি। সব সংস্থার কাছেও আমরা পাঠাচ্ছি। ’

র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কাজ করার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা ধারাবাহিকভাবে বৈঠক করছি। কী করতে হবে সেটি নিয়ে আমরা আলোচনা করব। আমরা সিদ্ধান্তগুলো আলোচনার মধ্য দিয়েই নেব। ’

আব্দুল মোমেন বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা কয়েকজন মিলে বসে প্রতিদিনই কোন দিন কী করা উচিত, সিদ্ধান্ত নিই। এগুলো চলমান প্রক্রিয়া। ’

বিদেশে অপপ্রচারের অভিযোগে বিএনপির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘দেশের অমঙ্গল যারা চায় তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া দরকার, আপনারাই বলেন। ’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

নিষেধাজ্ঞার ফলে দেশে কিছু ব্যক্তি জোর পেয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ১০:৩৭:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২