ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

বিশ্বজুড়ে একদিনে করোনায় শনাক্ত ২৬ লাখেরও বেশি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৮:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২
  • ২৩৬ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনাভাইরাসের দাপটে দিশেহারা হয়ে পড়েছে গোটা বিশ্ব। বিশ্বজুড়ে করোনা মহামারিতে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ৬৪৭জন। এ সময় রোগী শনাক্ত হয়েছে ২৬ লাখ ২৮ হাজার ৩৩৭ জন। রবিবার (৩০ জানুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩৭ কোটি ৩০ লাখ ৬ হাজার ৪৯৪ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫৬ লাখ ৭৬ হাজার ২০ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৩২ হাজার ৩৯৮ জন এবং মারা গেছেন ১৭৮ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯২ হাজার ২৮ জন এবং মারা গেছেন ১ হাজার ১২৭ জন। রাশিয়ায় মারা গেছেন ৬৬৮ জন এবং সংক্রমিত হয়েছেন ১ লাখ ১৩ হাজার ১২২ জন। তুরস্কে আক্রান্ত হয়েছেন ৯৪ হাজার ৭৮৩ জন এবং মারা গেছেন ১৭৪ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৭ হাজার ১৪৭ জন এবং মারা গেছেন ৩৭৭ জন। যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছেন ৭২ হাজার ৭২৭ জন এবং মারা গেছেন ২৯৬ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৫১৮ জন এবং মারা গেছেন ৯১ জন। ব্রাজিলে মারা গেছেন ৬৯৫ জন এবং সংক্রমিত হয়েছেন ২ লাখ ৭ হাজার ৩১৬ জন। এছাড়া দক্ষিণ আফ্রিকায় ১২১ জন, পোল্যান্ডে ২৩১ জন, কানাডায় ১৩৪ জন, আর্জেন্টিনায় ১৭৯ জন, গ্রিসে ৮০ জন, মেক্সিকোতে ৪৩৭ জন এবং ভিয়েতনামে ১১৫ জন মারা গেছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

বিশ্বজুড়ে একদিনে করোনায় শনাক্ত ২৬ লাখেরও বেশি

আপডেট টাইম : ১০:১৮:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২