ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

মালাবদল নিয়ে বিয়ের আসরেই বর-কনের দ্বন্দ্ব, অতঃপর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৬:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২
  • ২৩৭ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতীয় উপমহাদেশের বিয়ের অনুষ্ঠানে মালাবদল একটি অবিচ্ছেদ্য অংশ। বরকনে পরস্পরের গলায় মালাবদল করে শুরু করেন নতুন জীবন। মালাবদলের সময় বর-কনের মধ্যে অম্লমধুর খুনসুটির ঘটনাও ঘটে। তবে এই মালাবদল নিয়েই দ্বন্দ্বে জড়িয়ে পড়লেন এক নবদম্পতি। আর সেই দ্বন্দ্বের জেরে বিয়ের মতো আনন্দ উৎসবে ঘটে গেল বিয়োগাত্মক ঘটনা।

ভারতের উত্তর প্রদেশে এই ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, বেশ ধুমধাম করেই শুরু হয়েছিল বিয়ের অনুষ্ঠান। যথারীতি বিয়ের আসরে হাজির হন বর-কনে। পুরোহিতও শুরু করে দেন বিয়ের মন্ত্র। ছাদনাতলায় তখন বর অপেক্ষা করছেন কনের জন্য। কনে এলেন। শুরু হল বিয়ের রীতি। সব কিছু ঠিকঠাকই এগোচ্ছিল। কিন্তু গোল বাঁধল মালা বদলের সময়।

কনের অভিযোগ, বর নাকি মালাবদলের সময় দূর থেকে মালা ছুঁড়ে গলায় পরাতে গিয়েছিলেন। বিষয়টিকে খুবই আপত্তিকর আচরণ দাবি করে তাৎক্ষণিকভাবে বিয়ে ভেঙে দেন কনে।

কনের দাবি, বিয়ের সময়ই যদি বর এরকম আচরণ করে, তাহলে বিয়ের পর কখনোই সে তাঁর স্ত্রীকে সম্মান করবে না।

এদিকে, কনের এই কাণ্ডে বর-কনে দুইজনের পরিবার হতভম্ব হয়ে যান। এ নিয়ে দুই পরিবারের মধ্যেও দ্বন্দ্ব শুরু হয়। তবে শেষ পর্যন্ত মেয়েকেই সমর্থন জানান কনের বাবা-মা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

মালাবদল নিয়ে বিয়ের আসরেই বর-কনের দ্বন্দ্ব, অতঃপর

আপডেট টাইম : ১০:০৬:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২