ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

মার্কিন যুক্তরাষ্ট্রে ৫ লাখের বেশি প্রবাসী বাংলাদেশি তুষার ঝড়ের কবলে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২
  • ২২৯ বার

হাওর বার্তা ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, নিউজার্সি এবং ভার্জিনিয়া স্টেটে শুক্রবার রাতেই জরুরি অবস্থা জারি করা হয়েছে। একইসঙ্গে নিউইয়র্ক মেট্রোপলিটন এলাকা এবং বোস্টনসহ তুষার-ঝড় কবলিত এলাকার এয়ারপোর্টসমূহে ৫ হাজারের অধিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া দূর পাল্লার রেল ও বাস চলাচল সীমিত রয়েছে।

জানা গেছে, নর্থ ক্যারলিনা থেকে ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, পেনসিলভেনিয়া, দেলওয়ারে, নিউজার্সি, কানেকটিকাট, নিউইয়র্ক, ম্যাসেচুসেটস, রোড আইল্যান্ড, মেইন, নিউ হ্যমশায়ার স্টেটে শনিবার ভোর রাতে শুরু হয়েছে হ্যারিকেনের মত শীতকালীন তুষার ঝড়ের তাণ্ডব। কোথাও কোথাও এর গতিবেগ ঘণ্টায় ৫০ মাইলেরও বেশি বলে মার্কিন আবহাওয়া দফতর উল্লেখ করেছে। উল্লেখ্য, চলতি মাসে এটি হচ্ছে চতুর্থতম প্রাকৃতিক দুর্যোগ। তবে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ঘরের বাইরে যাবার প্রয়োজন হচ্ছে না সিংহভাগ মানুষের। সড়ক-মহাসড়কে যানবাহনের চলাচলও খুব একটা চোখে পড়েনি। টহল পুলিশ, দমকল বাহিনী আর রাস্তাগুলোতে বরফ গলিয়ে ফেলার লবন ছিটানোর গাড়ি ছাড়া কিছুই নজরে আসেনি দুর্যোগে আক্রান্ত জনপদে।
করোনায় ক্ষত-বিক্ষত অবস্থা থেকে সাহস করে জেগে উঠার পরিক্রমায় এমন প্রাকৃতিক দুর্যোগ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞলীয় এসব এলাকার মানুষকে কিছুটা ঘাবড়ে দিয়েছে বলে মনে করা হচ্ছে। শনিবার সন্ধ্যা নাগাদ আড়াই ফুটেরও বেশী বরফ জমতে পারে ম্যাসাচুসেট্‌স স্টেটের বস্টন সিটিতে। জাতীয় আবহাওয়া দফতর আশংকা করছে বস্টনে একদিনে তুষারপাতের অতীত রেকর্ড ২৭.৬ ইঞ্চি এবার ভাঙতে পারে ৩০ ইঞ্চি তুষারপাতে। রোড আইল্যান্ড স্টেট এবং নিউইয়র্কের লং আইল্যান্ড এলাকায়ও ৩৬ ইঞ্চির মত তুষারপাত হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর এবং স্থানীয় প্রশাসন। নিউইয়র্ক সিটিতেও শনিবার সন্ধ্যা (বাংলাদেশ সময় রবিবার সকাল) নাগাদ ১২ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে পারে। যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় স্টেটসমূহের প্রায় এক কোটির বেশি মানুষ এ দুর্যোগের কবলে পড়েছেন। এরমধ্যে ৫ লাখের বেশি প্রবাসী বাংলাদেশিও রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

মার্কিন যুক্তরাষ্ট্রে ৫ লাখের বেশি প্রবাসী বাংলাদেশি তুষার ঝড়ের কবলে

আপডেট টাইম : ০৯:৪২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২