ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

মোদি সরকার দেশদ্রোহিতা করেছে: রাহুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৯ জানুয়ারী ২০২২
  • ২২৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারত ২০১৭ সালে দুশো কোটি ডলারে ইসরায়েলি স্পাইওয়্যার কিনেছে-এ মর্মে প্রভাবশালী মার্কিন সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমসের খবরের প্রতিক্রিয়ায় বিরোধী কংগ্রেস দলের নেতারা শনিবার বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেছেন।

ইসরায়েলি ফার্ম এনএসও তৈরি করা স্পাইওয়্যার ‘পেগাসাস’ জনসাধারণ, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, রাজনীতিবিদ, বিচারক এবং সাংবাদিকসহ অনেকের বিরুদ্ধে অবৈধ নজরদারির জন্য ব্যবহৃত হওয়ায় এ নিয়ে সারা বিশ্বে বিতর্কের ঝড় উঠেছিল।

রাহুল গান্ধী আজ এক টুইট বার্তায় লিখেছেন, আমাদের প্রধান গণতান্ত্রিক প্রতিষ্ঠান, রাজনীতিবিদ এবং জনসাধারণের ওপর নজরদারি চালানোর জন্য মোদি সরকার পেগাসাস কিনেছে। সরকারি কর্মকর্তা থেকে শুরু করে বিরোধীদলীয় নেতা, সশস্ত্র বাহিনী এবং বিচার বিভাগের লোকের ফোনে আড়ি পাতার জন্য টার্গেট করা হয়েছে।

এটা দেশদ্রোহিতা। মোদি সরকার দেশদ্রোহিতা করেছে।

দ্য নিউ ইয়র্ক টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় প্রথম কোনো প্রধানমন্ত্রী হিসেবে ২০১৭ সালে যখন নরেন্দ্র মোদি ইসরায়েল সফর করেন, তখন দুই বিলিয়ন ডলারের চুক্তি হয়। ইসরায়েলের স্পাইওয়্যার পেগাসাস এবং একটি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ছিল সেই চুক্তির আওতায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

মোদি সরকার দেশদ্রোহিতা করেছে: রাহুল

আপডেট টাইম : ০৬:৩৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৯ জানুয়ারী ২০২২